বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে আবারও মহাসড়কে রক্তাক্ত দুর্ঘটনা: গ্রীন লাইন বাস-অজ্ঞাত ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত। পটুয়াখালী জেলার বাউফল থানার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেফতার মাদারীপুরের শিবচর থানার চাঞ্চল্যকর আলতাফ হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং অভিযুক্ত বারেক মাদবর গ্রেফতার বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর আব্দুল হালিম হত্যা মামলার এজাহারনামীয় অভিযুক্ত মনসুর ডাকুয়া গ্রেফতার বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার

কুলাউড়ায় আগর কাঠ বোঝাই ট্রাক আটক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে পরিবহনের সময় আগর কাঠ বোঝাই একটি ট্রাক আটক করেছে বনবিভাগ। রোববার (২২শে ডিসেম্বর) রাত ১১ টায় কাঠ বোঝাই গাড়ীটি জব্দ করে রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। বন বিভাগ জানায়,কুলাউড়া-জুড়ী সড়কের উত্তরবাজার এলাকায় টহলকালীন সময়ে দ্রুত গতিসম্পন্ন একটি কাঠ বোঝাই ট্রাকের গতিরোধ করেন কুলাউড়া রেঞ্জের কর্মকর্তরা। তখন বন বিভাগ কাঠের অনুমতির কাগজপত্র দেখাতে বললে তারা দেখাতে পারেন নি। তখন আগর গাছ বোঝাই ট্রাক জব্দ করে বনবিভাগ। কুলাউড়া রেঞ্জ অফিসার মো আব্দুল আহাদ এ অভিযানে নেতৃত্ব দেন। বন বিভাগ জানায়, জব্দকৃত কাঠের পরিমান ৭২ ঘনফুট। যার বাজারমূল্য ২ লক্ষাধিক টাকা। এব্যাপারে বনবিভাগের কুলাউড়া রেঞ্জ অফিসার মো আব্দুল আহাদ জানান, অবৈধভাবে মূলবান আগরকাঠ পাচারের সময় একটি ট্রাক ও কাঠ জব্দ করা হয় এবং বন আইনে মামলা রূজু করা হয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ