আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম প্রতিনিধি :
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের ৪ টি আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে নেতা কর্মীদের ভুমিকা পালন এবং সাংগঠনিক বিষয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা, কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব,কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য আশরাফুল হক রুবেল এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য উমর ফারুক,সাবেক মেয়র আবু বকর সিদ্দিক,সাবেক সহ সভাপতি সহিরুজ্জামান সাজু,আলতাফ হোসেন,ইদ্রিস আলী,কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান, সাবেক সভাপতি আব্দুল আজিজ, সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, সদস্য আজিজুল হক,শাহানুর আশরাফ জুয়েল,রবিউল ইসলাম লেবু,জামিল আহমেদ সহ নেতৃবৃন্দ। এসময় বক্তারা দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন।আগামী সংসদ নির্বাচনে জেলার ৪টি আসনে ধানের শীষের পক্ষে কর্মীদের সক্রিয়ভাবে কাজ করে বিজয়ী করতে ভুমিকা পালনের আহবান জানান।