মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটের মোল্লারহাট থানার মানবপাচার দলের মূল হোতা আল আমিনকে র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার। পীরগঞ্জে আগুন ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা, ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক ডাকাত দলের নেতা লিটনকে পটুয়াখালী থেকে গ্রেফতার করে র‌্যাব -৮। চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ মৃত্তিকা ল্যাব ‘ব্রহ্মপুত্র’: মাটি পরীক্ষায় মিলছে সুষম সার ব্যবহারের দিকনির্দেশনা চট্টগ্রামে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন প্রেমঘটিত বিরোধে ঝিনাইগাতীতে দুই গ্রুপের সংঘর্ষ: আহত ৩, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২ চট্টগ্রামে জলাবদ্ধতা: জনগণের কাছে ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত

কুড়িগ্রাম আদর্শ পৌর বাজারে দোকানপাট উচ্ছেদ,ব্যবসায়ীদের ক্ষোভ

আশরাফুল হক রুবেল,কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম আদর্শ পৌর বাজারে অস্থায়ী ভাবে গড়ে উঠা অর্ধশতাধিক দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে পৌর কতৃপক্ষ। এ ঘটনায় ব্যবসায়ীরা অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করলে অভিযান বন্ধ করে কতৃপক্ষ। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কুড়িগ্রাম পৌর বাজারে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি, এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা শামিমা আকতার,নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলী সহ পৌর কর্মচারী,পুলিশ উপস্থিত ছিলেন।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, ২০ বছর থেকে ব্যবসা করে আসলেও কোনপ্রকার নোটিশ ছাড়াই তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে ফেলা হয়েছে। এ সময় তারা বলেন এভাবে তাদের সবকিছু ভেঙ্গে তছনছ করায় তারা কোথায় যাবেন কি করবেন কিছুই দিশা পাচ্ছেন না।
সচেতন মহল মনে করে এভাবে উচ্ছেদ করায় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এ জেলায় বেকার বাড়বে।



ফেসবুকে আমরা
নোটিশ