সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘিতে শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত-১ অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ফয়জুল হক র‍্যাবের অভিযানে গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল আদমদীঘিত গৃহবধূকে ধর্ষণের চেষ্টা মামলায় যুবক গ্রেফতার ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল নরসিংদীতে রায়পুরায় আধিপত্যের জেরে প্রতিপক্ষের গুলিতে কৃষক নিহত, আহত ৫ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ছয় লাখ টাকার মালামাল জব্দ মাদকাসক্ত স্বামীর মারধরে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে

এভারগ্রীন হাজীপুরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের কুলাউড়ার “এভারগ্রীন হাজীপুর”-এর উদ্যোগে এইচএসএসি ব্যাচ-২০২৪ এর জিপিএ-৫ এবং A গ্রেড প্রাপ্ত উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।বুধবার (২০শে নভেম্বর) উপজেলার কটারকোনার রাইজিং সান আইডিয়াল স্কুল মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।এভারগ্রীন হাজীপুর সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান রুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজীপুর ইউনিয়নের সাবেক ও সফল চেয়ারম্যান সাংবাদিক আব্দুল বাছিত বাচ্চু।তিনি তার বক্তব্যে বলেন,”বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ছিলো আন্তর্জাতিক মানের। তবুও সকল প্রতিকূলতা কাটিয়ে এবছর হাজীপুর ইউনিয়নের এইচএসসি পরীক্ষার্থীরা ভালো ফলাফল করেছে। তবে ভবিষ্যতে আমাদের ইউনিয়নের স্কুল গুলোর এইচএসসি ও এসএসসি’র ফলাফল আরও ভালো হবে বলে আমি আশাবাদী”।এভারগ্রীন হাজীপুর”-এর যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব তাজুলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাজ্জাদুর রহমান রাজ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন নয়াবাজার কৃষ্ণ চন্দ্র বহুমুখী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রভাত চন্দ্র শর্মা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের কর্মকর্তাগণ।



ফেসবুকে আমরা
নোটিশ