শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

উত্তর খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে উত্তেজনা

গোপালগঞ্জ প্রতিনিধি:ফয়জুল ইসলাম লিমন : গোপালগঞ্জের ৩৩ নং উত্তর খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ, গত ১০ জুন ২০২৬ তারিখে বিদ্যালয়ের শিক্ষকদের চাপে রেখে এবং প্রচলিত নিয়ম-কানুন অনুসরণ না করে একটি কমিটি ঘোষণা করা হয়।
অভিযোগে বলা হয়, হাইউম মিনা ও রাসুল মিনা ক্যাচমেন্ট এরিয়ার বাইরের কিছু ব্যক্তিকে সঙ্গে নিয়ে উক্ত কমিটি গঠনে ভূমিকা রাখেন। তবে বিদ্যালয়ের ক্যাচমেন্ট এরিয়াভুক্ত অভিভাবক ও স্থানীয় জনগণ ওই কমিটিকে মেনে নিতে পারেননি বলে দাবি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্ধারিত তফসিল অনুযায়ী অভিভাবকরা ফরম সংগ্রহ করে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি বিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্নভাবে চাপ, হয়রানি ও হেনস্তা করেছেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে এলাকাবাসীর দাবি, গত ১৬ জুন রাসুল মিনার ফেসবুক লাইভে শিক্ষকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্য ও আচরণ নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে। তারা বিষয়টি তদন্তের দাবি জানান।
অভিযোগকারীরা আরও বলেন, হাইউম মিনা অতীতে বিএনপির বহিষ্কৃত নেতা এম.এইচ. খান মঞ্জুরের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন এবং তার সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত বিভিন্ন পোস্ট রয়েছে। অপরদিকে রাসুল মিনা গোপালগঞ্জ জেলা যুবলীগের সক্রিয় কর্মী বলে দাবি করা হয়। তার সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন রাজনৈতিক পোস্ট দেখা যায় বলে অভিযোগকারীদের বক্তব্য।
এলাকাবাসী, অভিভাবক ও সচেতন মহল মনে করেন, বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি। তারা অভিযোগের বিষয়ে যথাযথ তদন্ত করে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ ঘটনায় স্থানীয় অভিভাবক, এলাকাবাসী ও বিদ্যালয়ের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।



ফেসবুকে আমরা
নোটিশ