বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

উজিরপুরে ভোগ দখলীয় সম্পত্তির গাছ চুরির অভিযোগ

বরিশাল ব্যুরো : ভোগদখলিয় সম্পত্তির রোপন কৃত গাছ চুরির করে নিয়ে যায় প্রতিপক্ষ বেল্লাল গংরা অভিযোগ করে ভুক্তভোগী মাহাবুব মৃধা। বরিশাল উজিরপুর বামরাইল ইউনিয়নের সানুহার মৃধা বাড়িতে বষবাসরত ভোগ দখলিয় জমিতে দীর্ঘ বছর আগে রেন্টি গাছ রোপন করে মাহবুব মৃধা সেই রোপন কৃত গাছ প্রকাশ্য দিবালোকে চুরি করে নিয়ে যায় একই বাড়ির প্রতিপক্ষ সেকান্দার খলিফার ছেলে বেলাল খলিফা ,জামাল খলিফা,হেলাল খলিফাও তার দলবল। বুধবার সকালে শানুহার মৃধাবাড়িতে এ ঘটনা ঘটে। সরে জমিনে গিয়ে গাছ চুরির ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি। তবে স্থানীয় কিছু লোকজনে বলে, গাছ চুরি না এটা নিয়ে সালিশ মীমাংসা হবে। গাছ বিক্রির টাকা মধ্যস্থ একজনার কাছে গচ্ছিত আছে। সালিশ মীমাংসায় গাছ যে পাবে টাকা তাকে দেওয়া হবে। এর আগে গত বছর এ গাছ চুরি করে নেওয়ার পাঁয়তারা করে বেল্লাল খলিফা ও তার সংগ পাঙ্গরা তখন বামরাইল ইউনিয়ন পরিষদে অভিযোগ দিলে গাছ আর চুরি করে নিতে পারেনি। বর্তমানে আমাদের ভোগ দখলীয় সম্পত্তিতে জমি পাবে বলে দাবি করে বসে বেলাল গংরা। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আগামী শুক্রবার সালিশ মীমাংসার কথা বললে আমি রাজি হয়ে যাই। কিন্তু সালিশ মীমাংসার আগেই আমাদের রোপন কৃত অর্ধ লক্ষ টাকা মূল্যের গাছ কর্তন করে বেল্লাল তার ভাই জামাল,হেলালসহ সংগপাঙ্গরা । জমি সংক্রান্ত বিরোধের ব্যাপারে আমরা উজিরপুর মডেল থানায় অভিযোগ দিয়েও কোন সুফল পাইনি। গাছ চুরির ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুস সালামের কাছে জানতে চাইলে তিনি বলেন, গাছ চুরির কোন ঘটনার অভিযোগ এখনো আমরা পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুকে আমরা
নোটিশ