বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

ইউপি চেয়ারম্যান অপসারনে মানববন্ধন  

মোঃমাহফুজ খান : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৯নং কলসকাঠী ইউনিয়নের চেয়ারম্যান ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদারের অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১ সেপ্টেমর) সকাল ১১ টায় কলসকাঠী ইউনিয়ন পরিষদের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেছে বৈষম বিরোধী ছাত্র জনতা।বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রেজাউল হাওলাদার, হৃদয় হাওলাদার, শিক্ষক এছাহাক হাওলাদার, ইমাম মোঃ শামিম আহমেদ, সমাজসেবক এমএ বাছেদ হাওলাদার বাচ্চু, এমিলি বেগম, ডালিয়া বেগম, পুতলি বেগম, ইউপি সদস্য হাবিবুর রহমান বাদল, জাকির হোসেন খান, রোজিনা বেগম প্রমূখ।বক্তারা বলেন, কলসকাঠী ইউপি চেয়ারম্যান মুন্না তালুকদার বিভিন্ন প্রকল্পের কাজ না করেই অর্থ উত্তোলন করেছে। এছাড়াও অতি দরিদ্রদের জন্য কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির একাধিক প্রকল্প দেখিয়ে কাজ না করেই বিল উত্তোলন করে আত্নসাত করেছে। এমনকি তিনি বিধবা ভাতা, বয়স্ক ভাতা, জন্ম নিবন্ধন, ওয়ারিশ সনদ দেয়ার নামেও অর্থ হাতিয়াছেন।বক্তারা আরও বলেন, দুর্নীতিবাজ ইউপি চেয়ারম্যান মুন্না তালুকদার ইউনিয়নের ৭০টি ইটভাটা, ইউনিয়নের ৭ হাজার ডিজিটাল হোল্ডিং ট্যাক্স বাবদ গত ৩ বছরে প্রায় ৭০ লক্ষ টাকা উত্তোলন করে পরিষদের ব্যাংক একাউন্টে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। চেয়ারম্যান মুন্নার কাছে ইউনিয়নবাসী এতদিন জিম্মি ছিল। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অনতিবিলম্বে ইউপি চেয়ারম্যান মুন্না তালুকদারকে অপসারণ করে প্যানেল চেয়ারম্যান নিয়োগ এবং চেয়ারম্যানকে দ্রুত বিচারের আওতায় এনে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



ফেসবুকে আমরা
নোটিশ