মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

আসিফের কবর জিয়ারত বিএনপির নেতৃবৃন্দ

রফিকুল ইসলাম,দেবহাটা প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী ঢাকায় নিহত আসিফ হাসানের কবর জিয়ারত পাশাপাশি পরিবারের খোঁজখবর নিয়েছেন। ও নলতা রওজা শরীফ জিয়ারত করেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য মোঃ হাবিবুল ইসলাম হাবিব।সোমবার বিপুল সংখ্যক নেতা-কর্মীদের নিয়ে তিনি নিহত আসিফ হাসানের গ্রামের বাড়ি দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর যান। এসময় নেতারা নিহত আসিফ হাসানের কবর জিয়ারাত শেষে, নিহতের মায়ের হাতে নগদ ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। পরে বিএনপি নেতা কর্মীদের নিয়ে নলতা খান বাহাদুর আহছান উল্লাহ (রাঃ) এর মাজার জিয়ারত করেন।বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব এসময় নিহতের পরিবারের যে কোন ধরনের সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন এবং নিহত আসিফ হাসানের বাড়ির আস্কারপুর সড়টি বীর শ্রেষ্ঠ আসিফ সড়ক নামকরন করেন।এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ডাঃ শহিদুল আলম, বিএনপি নেতা আবুল হাসান হাদী, মাসুম বিল্লাহ শাহীন, আইনুল ইসলাম নান্টা, আহসানুল কাদির স্বপন, দেবহাটা বিএনপি আহবায়ক শেখ সিরাজুল ইসলাম সিরাজ সচিব মহিউদ্দীন সিদ্দিকী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম ফারুক বাবু, নলতা ইউপি চেয়ারম্যান ও নেতা আজিজুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজিব, সাধারণ সম্পাদক মমতাজ ইসলাম চন্দন দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান ও ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, জিয়া পরিষদ। সহ সকল নেতৃবৃন্দ সঙ্গে ছিলেন।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ