বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

আশাশুনিতে দুই ইউপি চেয়ারম্যান ডালিম ও হোসেন আটক

রফিকুল ইসলাম দেবহাটা সাতক্ষীরা প্রতিনিধঃ পৃথক অভিযানে আশাশুনি উপজেলার দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। আটককৃত চেয়ারম্যান দুজন হলেন- খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিম ও আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন। দুজনেই নৌকা প্রতীকের চেয়ারম্যান।
সোমবার রাতে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেনকে আটক করা হয়। এর আগে গত রোববার গভীর রাতে সাতক্ষীরা সদরের সীমান্ত হোটেল থেকে খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহনেওয়াজ ডালিমকে আটক করে পুলিশ। আটককৃত শাহনেওয়াজ ডালিম আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও এসএম হোসেনুজ্জামান হোসেন উপজেলা শ্রমিক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক হিসেবে দায়িত্বরত আছেন। এ বিষয়ে আশাশুনি থানার ওসি নজরুল ইসলাম জানান, পৃথক অভিযানে দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শাহনেওয়াজ ডালিম চেয়ারম্যানকে গত ৫ আগস্ট প্রতাপনগর ইউপির সাবেক চেয়ারম্যান জাকির হোসেনের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সহ তিন জনকে হত্যা ৩(৮)২৪ নং মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া এসএম হোসেনুজ্জামান হোসেনের বামনডাঙ্গায় অফিস ভাঙচুরের ৩(১০)২০ নং মামলায় সোমবার রাত ৯টার দিকে সদর থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ