মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের ২২ নভেম্বর চট্টগ্রাম সফরে আসছেন

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান চট্টগ্রাম সফরে আসছেন ২২ নভেম্বর শনিবার।বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, “বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমান আগামীকাল ২২ নভেম্বর (শনিবার) চট্টগ্রাম মহানগরীতে গুরুত্বপূর্ণ সফরে আগমন করবেন। তাঁর সফরকে ঘিরে পুরো নগরীর নেতাকর্মী ও ইসলামী আন্দোলনের সমর্থকদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে।দিনের কর্মসূচি অনুযায়ী, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বিকাল ২.৩০ থেকে ৩টার মধ্যে হেলিকপ্টারযোগে চকবাজারস্থ ঐতিহাসিক প্যারেড ময়দানে অবতরণ করবেন। সেখান থেকে সড়কপথে তিনি আকবর শাহ থানার আল জামিয়াতুল ইসলামিয়া (পূর্ব ফিরোজ শাহ কলোনী) বড় মাদ্রাসার বার্ষিক মাহফিল-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন।এরপর তিনি সন্ধ্যা ৬টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত “নির্বাচনী দায়িত্বশীল সম্মেলন- এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।আমীরের এই সফর চট্টগ্রামের সাংগঠনিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর জামায়াত।



ফেসবুকে আমরা
নোটিশ