শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভনের অভিযোগ; নারীর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে কারাগারে অভিযুক্ত পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪ আদমদীঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম ৷ ফল উৎসব -২০২৬ইং উদযাপন করেন এ. টি. একাডেমী বাংলাদেশে সফলভাবে অনুষ্ঠিত CST লেভেল-১ প্রশিক্ষণ: খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্টের গুদামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি; লাখ টাকার কৃষিপণ্য ও মালামাল লুটের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

আদমদীঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : দেশব্যাপী রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার আদমদীঘিতে চাটখইর ছিদ্দিকীয়া দাখিল মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার চাটখইর ছিদ্দিকীয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে একটি নিম গাছ রোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন নসরৎপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন, চাটখইর ছিদ্দিকীয়া দাখিল মাদরাসার প্রধান শিক্ষক মাকদম আলী, চাটখইর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনিরা ইয়াসমিন, প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আতোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি বায়েজিদ বিল্লাহ, যুবদল নেতা কোরবান আলী, মিলন হোসেন, রতন হোসেন-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, আগামী ৫বছরের মধ্যে সারা দেশে মোট ২৫ কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচি শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগ দেশের সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



ফেসবুকে আমরা
নোটিশ