শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার | বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের জাতীয় সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মেধার স্বীকৃতিতে সম্মাননা, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে শিক্ষার মানোন্নয়নে অতিথিদের নানা দিকনির্দেশনা বরিশাল সিটি কর্পোরেশনের ছয়শত সাতচল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ পঁচাশি হাজার তিনশত নয় টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা । বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন বিদেশে ব্যবসার প্রলোভন,টাকা নিয়ে টালবাহানা বিভিন্ন দপ্তরসহ থানায় অভিযোগ আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জ আদালতে তোলপাড়: বিচারকের ছুড়ে মারা পেপার ওয়েটে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের অভিযোগ, বিচারকাজ বর্জন ও বিক্ষোভে ফেটে পড়লেন আইনজীবীরা কিশোর অপরাধ, সাইবার অপরাধ এবং মাদককে না’: অপরাধমুক্ত ভবিষ্যৎ গড়তে বরিশাল জিলা স্কুলে র‍্যাব-৮ এর ব্যতিক্রমী উদ্যোগ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ! সালিশে টাকা ফেরতের স্বীকারোক্তি, পরে টালবাহানা—পুলিশ সুপারের দ্বারস্থ ভুক্তভোগী” মোল্লাহাট থানা পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া প্রতিবন্ধী শিশু

আদমদীঘিতে ধারণ করা গোসলের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি যুবক গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে দুই সহোদর বোনের গোসলের ভিডিও গোপনে মোবাইল ফোনে ধারন করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি ও স্বামীর ম্যসেঞ্জারে ভাইরাল করে শ্লীলতাহানি মামলায় রিহেল চেরাগী (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রিহেল চেরাগী আদমদীঘি উপজেলার শিয়ালশন হটাতপাড়ার আব্দুল করিম চেরাগীর ছেলে। এ ঘটনায় একই গ্রামের শ্লীতহানির শিকার বড় বোন বাদি হয়ে রিহেল চেরাগী আসামী করে গত বৃহস্পতিবার (১১ জুন) রাত ১২ টার দিকে থানায় মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার শিয়ালশন গ্রামের দুই সহোদর বোন এক এক বাড়ির বাথ রুমে গোসল করার সময় রিহেল চেরাগী নামের ওই যুবক বাথরুমের ভ্যান্টিলেশনে মোবাইল ফোন রেখে গোসলের ভিডিও ধারণ করে। বিষয়টি ছোট বোন দেখতে পেয়ে চিৎকার দিয়ে বাথরুম থেকে বের হলে জানতে পারেন দুই সহোদর বোনের গোসলের অশ্লীল ভিডিও বিহেল ধারন করেছে। পরে বড় বোনের স্বামীসহ প্রতিবেশিরা বিহেলের পরিবারকে বিষয়টি জানান এবং অশ্লীল ভিডিও মোবাইল থেকে ডিলিট করতে বলা হলে সে ক্ষিপ্ত হয়ে যোগাযোগ ম্যাধ্যমে ছড়িয়ে দেয়া হুমকি দেয়। পরে স্বামীর ফেসবুক ম্যসেঞ্জারে গোসলের অশ্লীল ভিডিও পাঠায়। বাদিনী জানায়, আমার স্বামীর ম্যসেঞ্জারে ওই গোসলের অশ্লীল ভিডিও ভাইরাল করে দেয়া হবে বলে হুমকি দেয়। আদমদীঘি থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা হলে অভিযুক্ত রিহেলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়।



ফেসবুকে আমরা
নোটিশ