সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার অভিযোগ: নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই অগ্নিকাণ্ড, টুঙ্গিপাড়ায় চাঞ্চল্য গোপালগঞ্জে আওয়ামী লীগের ১৮ নেতার একযোগে পদত্যাগ চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা আদমদীঘিতে শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত-১ অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ফয়জুল হক র‍্যাবের অভিযানে গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল আদমদীঘিত গৃহবধূকে ধর্ষণের চেষ্টা মামলায় যুবক গ্রেফতার ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

অবৈধপথে ৪০ হাজার শলাকা সিগারেটসহ আটক-২

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধপথে আসা ২০০০ প্যাকেট বিদেশী সিগারেটসহ দু’জনকে আটক করা হয়েছে।আটককৃত ব্যক্তিরা হলেন কুলাউড়া উপজেলার ঢালিয়া গ্রামের শামিম আহমেদ (২৬) এবং আমুলী গ্রামের সুমন আহমেদ (৪০)।গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১০ই জানুয়ারি) বিকেলে কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা টু মুন্সিবাজার রোডে একটি প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি করে অবৈধপথে আসা এ সিগারেটগুলো জব্দ করা হয়। জব্দকৃত সিগারেট আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, থানা পুলিশের বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি ORIS ব্র‍্যান্ডের ২০০০ প্যাকেটে মোট ৪০,০০০ শলাকা সিগারেট এবং টয়োটা ব্র‍্যান্ডের একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটককৃত দু’জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ