সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

অবশেষে অভিভাবকহীন সড়কের দায়িত্ব পেয়েছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুরের জেলা প্রাণিসম্পদ কার্যালয় মোড় হতে ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত সড়কটির নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে। জেলা পরিষদ নাকি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা দ্ব›েদ্ব অভিভাবকহীন এই সড়কটির নির্মাণ কাজের দায়িত্ব নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। উদ্বোধন উপলক্ষে শনিবার (৩০ নভেম্বর) দুপুরে পানি উন্নয়ন বোর্ডের সামনে পৌরসভার চাউল মার্কেটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন, প্রায় এক যুগ আগে নির্মিত এই সড়কটির বিভিন্ন জায়গায় খানা খন্দের সৃষ্টি হয়েছে। যা সাধারন জনগনের চলাচলের অনুপযোগী। দীর্ঘদিন জেলা পরিষদ ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা কেউই এর দায়িত্ব নিতে না চাইলেও অবশেষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দায়িত্বেই এই নির্মাণ কাজ হবে। আর এতে এই পথ ব্যবহারকারীরা খুবই উপকৃত হবেন বলে আমি মনে করি। আর তাই এ ধরনের আরো কোনো অসংস্কার রাস্তা থাকলে আমাদের জানালে তা নির্মাণ বা সংস্কারের ব্যবস্থা করা হবে বলেও জানান জেলা প্রশাসক।দেবেন্দ্র নাথ উরাঁও তার বক্তব্যে জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আওতাধীন লোকাল গভর্মেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) শীর্ষক প্রকল্পের ১৩ নং প্যাকেজের আওতায় সড়কটি নির্মাণ করা হবে। সেই সাথে এক পাশে নির্মাণ করা হবে ড্রেণ। ৩৩০ মিটার দৈর্ঘ্যরে এই ডিবিসি সড়ক ও আরসিসি ড্রেনটির ভৌত অবকাঠামো নির্মাণ কাজের জন্য ঠিকাদার মো. আব্দুল মান্নানের সাথে পৌরসভার চুক্তি সম্পাদিত হয়েছে। এছাড়াও জেলা প্রশাসক ইতোমধ্যে ১০৩ কোটি টাকার পৌরসভার একটি প্রকল্পে স্বাক্ষর করেছেন বলে জানান পৌর প্রশাসক।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. আফাজ উদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তৌফিকুল ইসলাম, পৌরসভার টাউন প্ল্যানার ইমরান হোসেন, স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী লাবলুসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, দীর্ঘদিন চলাচলের অযোগ্য থাকা সড়কটির নির্মাণ কাজ বাস্তবায়নের সময়সীমা ধরা হয়েছে আগামী বছরের ৬ জুলাই পর্যন্ত।



ফেসবুকে আমরা
নোটিশ