সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২ ৩নং দুর্গাপুর ইউপি নির্বাচনে মেম্বার পদে দোয়া ও সমর্থন চান মোঃ রেজাউল করিম উপল জেলা প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে অরিজিৎ চক্রবর্তীর সেরা সাফল্য।লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নটরডেম কলেজে ভর্তি ইবির ল’ অ্যান্ড ল্যান্ড এ্যাডমিনিস্ট্রেশন বিভাগের নতুন সভাপতি আনোয়ারুল ওহাব

Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল

প্রেস বিজ্ঞপ্তি : এসআরবি প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষন, ডাকাতিসহ সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে এসআরবি ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।তারই ধারাবাহিকতায়, এসআরবি-৮, সদর কোম্পানী, বরিশাল এবং এসআরবি-৬, সিপিসি-৩, যশোর এর একটি যৌথ চৌকস আভিযানিক দল ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকাল বেলা যশোর জেলার কোতয়ালী থানাধীন বারবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাইবার প্রতারণা মামলার অভিযুক্ত মোঃ রিয়াজুল ইসলাম (৩১), পিতা- মোঃ শহিদুল ইসলাম, সাং- দেবত্র, থানা- মঠবাড়িয়া, জেলা- পিরোজপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়। মামলার এজাহারের বিবরণে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্ত রিয়াজুল ইসলাম সহ অন্যান্যরা সংঘবদ্ধ প্রতারক চক্র হিসেবে Daraz অ্যাপস এর নামে সাইবার স্পেসে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অভিনব কৌশলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে আসছিল। এক পর্যায়ে উক্ত চক্রটি মামলার বাদী ভিকটিম মোছাঃ সুমনা পারভীন (৪৫), কে http://Daraz.com এর নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এড করে। সেখানে ভিকটিমকে অনলাইন প্লাটফর্মে প্রোডাক্ট ক্রয়ের মাধ্যমেখ শতকরা হারে লোভনীয় কমিশনের প্রলোভন দেখানো হয়, যা ভিকটিমের রেজিস্ট্রিকৃত অ্যাপস একাউন্টের ওয়ালেটে জমা হতো। কিন্ত ভিকটিম উক্ত টাকা উত্তোলন করতে গেলে প্রতারক চক্র টাকা উত্তোলনের শর্ত হিসেবে তাদের ব্যাংক একাউন্টে টাকা প্রেরণের প্রস্তাব দেয়। ভিকটিম বিভিন্ন সময়ে ধাপে ধাপে তাদের ব্যবহৃত বিকাশ নম্বর এবং ডাচ-বাংলা ব্যাংক হিসাব নং- এ সর্বমোট ৬,১০,০৪২/- (ছয় লক্ষ দশ হাজার বিয়াল্লিশ) টাকা প্রদান করেন। পরবর্তীতে ভিকটিম বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল, বরিশালে পিটিশন কেস দায়ের করেন। পরবর্তীতে, মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে তদন্তেপ্রাপ্ত গ্রেফতারকৃত অভিযুক্তকে গ্রেফতারের নিমিত্তে অধিনায়ক, এসআরবি-৮, বরিশাল বরাবর একটি অধিযাচন পত্র প্রেরণ করেন। সেপ্রেক্ষিতে এসআরবি-৮, সদর কোম্পানী, বরিশাল এবং এসআরবি-৬, সিপিসি-৩, যশোর এর একটি চৌকস আভিযানিক দল কর্তৃক অভিযুক্তের অবস্থান নিশ্চিত হয়ে যৌথ অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ