সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
উজিরপুরে যুবদল কর্মী কাওসার হত্যাকান্ডে দুই আসামীর বাড়িতে অগ্নিসংযোগ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুরের অভিযোগ ৫০-৬০ জনের বিরুদ্ধে এজাহার দায়ের প্রকাশিত সংবাদের প্রতিবাদ গোপালগঞ্জ এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি অনিয়মের অভিযোগ, লাখ টাকা লেনদেনের দাবি শারদীয় দুর্গাপূজার মহানবমী উপলক্ষ্যে রংপুরের ঐতিহাসিক ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করে প্রধানমন্ত্রী তারেক রহমান। গোপালগঞ্জ প্রেসক্লাবে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাংবাদিকদের মিলনমেলা দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক মাদকবিরোধী অভিযানে বরিশালে পুলিশ সদস্যসহ আটক ৪ গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে রিয়াজ উদ্দিন লিপ্টনের প্রার্থিতা ঘোষণা ডিজিটাল পৌরসভা গড়ার পরিকল্পনা ​আজ বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার্থী শাশ্বতি ইসলাম সুষমার স্মৃতিচারণ

মাদকবিরোধী অভিযানে বরিশালে পুলিশ সদস্যসহ আটক ৪

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় মিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। পরে আটক চারজনের মধ্যে পুলিশ সদস্যকে বিমানবন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অপর তিনজনকে ডোপ টেস্ট করানোর পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।আটক ব্যক্তিরা হলেন- বরিশাল এয়ারপোর্ট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন, বাড়ির মালিক মিরাজুল ইসলাম, নাহিদ হাসান (২৬) ও ফাতেমা আক্তার নুরতাজ (৩০)।বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক পুলিশ সদস্যসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানের সময় একটি টিনশেড বাড়ি থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে সংস্থাটি।ডিএনসি ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল পাঁচগাঁও গ্রামের মিরাজুল ইসলামের টিনশেড বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িটি ঘিরে ফেলে ভেতরে থাকা ব্যক্তিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়।অভিযানের একপর্যায়ে বাড়ির ভেতরে থাকা কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় এএসআই দেলোয়ার হোসেন টিনের একটি অংশ ভেঙে বাইরে লাফ দেন। পরে কাদামাটিতে পড়ে গেলে তাকে আটক করতে গেলে ডিএনসি সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে বাড়ি থেকে মিরাজুল ইসলামসহ চারজনকে আটক করা হয়।ডিএনসি জানিয়েছে, অভিযানের সময় বাড়িটিতে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। তবে সেখানে বড় কোনো মাদকের চালান বা উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য পাওয়া যায়নি।স্থানীয় বাসিন্দাদের দাবি, মিরাজুল ইসলামের কোনো দলীয় পদ না থাকলেও তিনি নিজেকে স্বেচ্ছাসেবক দলের নেতা হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করতেন। তার বিরুদ্ধে মাদক কারবার ও স্থানীয় লোকজনকে হয়রানির অভিযোগ রয়েছে বলেও তারা দাবি করেন। স্থানীয়দের ভাষ্য, এএসআই দেলোয়ার হোসেনের সঙ্গে মিরাজুল ইসলামের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. জাহিদুল ইসলাম বলেন, সকালে গোপন সংবাদের ভিত্তিতে মিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে একজন পুলিশ সদস্য ও একজন নারীসহ চারজনকে মাদক সেবনের সরঞ্জামসহ আটক করা হয়েছে।তিনি আরও বলেন, ঘটনাস্থলে বিমানবন্দর থানার পরিদর্শক শাহাবুদ্দিন উপস্থিত হলে আটক পুলিশ সদস্যকে তার কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে থানা পুলিশ।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ