বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জেলা প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে অরিজিৎ চক্রবর্তীর সেরা সাফল্য।লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নটরডেম কলেজে ভর্তি ইবির ল’ অ্যান্ড ল্যান্ড এ্যাডমিনিস্ট্রেশন বিভাগের নতুন সভাপতি আনোয়ারুল ওহাব উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন ঝিনাইগাতীতে মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড যৌতুকের দাবিতে মারপিট করে স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যার ঘটনায় আলী আকবর হাওলাদার’কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক যশোরে বাঁচতে শেখার – উদ্যেগে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ ছাত্রদল নেতার স্ট্যাটাসের দুই দিন পর ওসির বদলি, জনমনে নানা প্রশ্ন

নওগাঁর পত্নীতলায় প্রতি সোমবার অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করছেন হারুন রশিদ

আব্দুল আজিজ,নওগাঁ প্রতিনিধি : মানবতার টানে অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় এক অনুকরণীয় মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। সিটি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও বিশিষ্ট সমাজসেবী জনাব মো. হারুন রশিদ সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে নিয়মিতভাবে প্রতি সোমবার এলাকার গরিব, দুঃখী ও ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা পুষ্টিকর খাবার বিতরণ করে আসছেন।ব্যস্ততম এই বাসস্ট্যান্ড এলাকায় প্রতিদিন দূরদূরান্ত থেকে আসা পথচারী, দিনমজুর ও নিম্নআয়ের বহু মানুষ কাজ করতে আসেন। এদের মধ্যে অনেক অসহায় মানুষের পক্ষেই দুবেলা দুমুঠো ডাল-ভাত জোগাড় করা কঠিন হয়ে পড়ে। সমাজের এই প্রান্তিক মানুষের কষ্ট লাঘবের কথা চিন্তা করে জনাব হারুন রশিদ পরম মমতায় নিজ ব্যবস্থাপনায় তাদের হাতে দুপুরের খাবারের প্যাকেট তুলে দেন। প্রচারের আলোর বাইরে থেকে দীর্ঘদিন ধরে চলে আসা তার এই নিঃস্বার্থ ও ধারাবাহিক মানবিক কার্যক্রম স্থানীয় সচেতন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
উদ্যোক্তা মো. হারুন রশিদ জানান, মানবসেবাই জীবনের আসল সার্থকতা এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে তৃপ্তির হাসি দেখার চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না। সামর্থ্য অনুযায়ী তার এই মহৎ প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তার এই কল্যাণমুখী উদ্যোগ সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের মানুষের পাশে দাঁড়াতে দারুণভাবে অনুপ্রাণিত করছে।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ