রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আত্রাইয়ে ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, বোরহানউদ্দিনে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৩ অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ ইভার প্রেমে চীনা যুবক জিয়াং বরিশালে, ধর্ম পরিবর্তনের পর করলেন বিয়ে ইবিতে হলের অবৈধ শিক্ষার্থী অপসারণ-সহ ৫ দাবিতে শিবিরের স্মারকলিপি জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। শহীদ আবরার ফাহাদ হল উদ্বোধনে ইবিতে আসছেন তারেক রহমান

যশোরের বাঘারপাড়ায় বাল্যবিয়ে রোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান ইউএনও’র

মোঃওবাইদুল হক যশোর : শিক্ষার মানোন্নয়ন, বাল্যবিয়ে প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকার পাশাপাশি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার।
গতকাল বাঘারপাড়ার বন্দবীলা বিজয় চন্দ্র রায় মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত ‘শিক্ষার মানোন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউএনও ভুপালী সরকার বলেন, “শিক্ষার মান বাড়াতে এবং মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় মনোযোগ দিতে হবে। নিজেকে মাদকমুক্ত রাখার পাশাপাশি অসৎ সঙ্গ ত্যাগ করা জরুরি। কোনো সহপাঠী বিপথে গেলে তাকে বুঝিয়ে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে।বাল্যবিয়ের কুফল তুলে ধরে তিনি আরও বলেন, “মেয়েদের শিক্ষাজীবনের সবচেয়ে বড় বাধা বাল্যবিয়ে। কিছু অসচেতন ও অপরিনামদর্শী অভিভাবক না বুঝে সন্তানকে বাল্যবিয়ে দিয়ে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত করে তোলেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বাঘারপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ কুমার মন্ডল। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ