সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন পোরশায় মাদকবিরোধী অভিযান: ৫০০ লিটার মদ তৈরির উপকরণ ও ১০ লিটার চোলাই মদ ধ্বংস, গ্রেপ্তার ১ ভবিষ্যতের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত চান বীর জুলাই যোদ্ধারা বহাল থাকুক তাঁদের ন্যায্য অধিকার ও মর্যাদার জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের পানাউল্লাহ হলের সামনে গ্রিল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান করা হবে : আইনমন্ত্রী পাটকেলঘাটায় পরিবহনের চাপায় এক সাইকেল আরোহীর মৃ-ত্যু সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক নওগাঁর পত্নীতলায় আমাইড় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আব্দুল সবুর খানের দোয়া ও সমর্থন প্রার্থনা পূর্বধলায় রওশন মুন্নির নামে নানা অভিযোগে সাতক্ষীরা বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: আইনমন্ত্রী

ক্যান্সারে আক্রান্ত মাকে বাঁচাতে ইবি ছাত্রের আকুতি

ইবি সংবাদদাতা:মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসা নিয়ে অনিশ্চয়তায় ভুগছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী মোঃ নূরশেদ। চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন তিনি ও তাঁর পরিবার। তাই মাকে বাঁচাতে সহযোগিতার জন্য সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে আকুতি জানিয়েছেন এই শিক্ষার্থী। নূরশেদ ইবির ইংরেজি বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী। কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী গ্রামের স্থায়ী বাসিন্দা তিনি। তাঁদের পরিবারে ছয় ভাই-বোন। বাবা আব্দুল মালেক বর্তমানে বয়সের ভারে কাজ করতে পারছেন না। পরিবারের একমাত্র উপার্জনকারী তার প্রবাসী বড় ভাই। গত ১৯ আগস্ট তাঁর মা সেতারা বেগমের পাকস্থলীর ক্যান্সার (তৃতীয় পর্যায়) শনাক্ত হয়। নূরশেদ জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর মাকে প্রাথমিকভাবে ছয়টি কেমোথেরাপি দিতে হবে। প্রতিটিতে প্রায় ৪৫ হাজার টাকা খরচ হবে। ইতোমধ্যে একটি কেমোথেরাপি সম্পন্ন হয়েছে। কেমোথেরাপিতে আশানুরূপ উন্নতি না হলে পরবর্তী ধাপে লেজার থেরাপির প্রয়োজন হতে পারে বলেও জানিয়েছেন চিকিৎসকরা। এরপর অস্ত্রোপচার করতে হবে যার সম্ভাব্য খরচ আট লক্ষাধিক টাকা। এতে তার মায়ের চিকিৎসায় প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার প্রয়োজন পড়বে। তবে চিকিৎসার এই বহুল ব্যয়ভার বহন করা তার পরিবারের জন্য দুষ্কর হয়ে পড়েছে। প্রথম ধাপের কেমোথেরাপির চিকিৎসা চালিয়ে যাওয়া নিয়েও অনিশ্চয়তায় ভুগছেন তাঁরা। তাই সকলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন নূরশেদ। তিনি আরও বলেন, আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে মায়ের চিকিৎসা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু চিকিৎসার ব্যয় আমাদের সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে। কেমোথেরাপি ও পরবর্তী অপারেশনের খরচ জোগাতে না পারলে মাকে বাঁচানো কঠিন হয়ে যাবে। তাই বাধ্য হয়ে সবার কাছে সাহায্যের হাত বাড়িয়েছি। সহযোগিতা পাঠানোর মাধ্যম-বিকাশ/নগদ: ০১৮৭৮-৩৮১০৩৪ ব্যাংক: সিটি ব্যাংক, পাঁচ রাস্তার মোড় শাখা, কুষ্টিয়া, হিসাব নম্বর: ১৭৮১৮৩০০০২৬৩৫ রাউটিং নম্বর: ২২৫৫০০৯৪৩

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ