সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন পোরশায় মাদকবিরোধী অভিযান: ৫০০ লিটার মদ তৈরির উপকরণ ও ১০ লিটার চোলাই মদ ধ্বংস, গ্রেপ্তার ১ ভবিষ্যতের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত চান বীর জুলাই যোদ্ধারা বহাল থাকুক তাঁদের ন্যায্য অধিকার ও মর্যাদার জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের পানাউল্লাহ হলের সামনে গ্রিল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান করা হবে : আইনমন্ত্রী পাটকেলঘাটায় পরিবহনের চাপায় এক সাইকেল আরোহীর মৃ-ত্যু সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক নওগাঁর পত্নীতলায় আমাইড় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আব্দুল সবুর খানের দোয়া ও সমর্থন প্রার্থনা পূর্বধলায় রওশন মুন্নির নামে নানা অভিযোগে সাতক্ষীরা বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: আইনমন্ত্রী

শোক সংবাদ: নাফেরার দেশে চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ দীপক কুমার সরকার

নওগাঁ প্রতিনিধি:নওগাঁর পত্নীতলার ঐতিহ্যবাহী চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজের সাবেক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এবং নজিপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ‘দি স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারের’ ব্যবস্থাপনা পরিচালক দীপক কুমার সরকার হৃদরোগে আক্রান্ত (স্ট্রোক) হয়ে পরলোক গমন করেছেন। (ওঁ শান্তি)।তাঁর এই আকস্মিক প্রয়াণে নওগাঁর শিক্ষা ও চিকিৎসা অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কর্মজীবনে তিনি চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে শিক্ষা বিস্তার, প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি এবং আদর্শ মানুষ গড়ার ক্ষেত্রে আজীবন অসামান্য অবদান রেখে গেছেন। শিক্ষা বিস্তারের পাশাপাশি তিনি নজিপুরে ‘দি স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারের’ সুযোগ্য পরিচালক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে সাধারণ মানুষের চিকিৎসাসেবা ও জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তাঁর এই বহুমুখী ও জনহিতৈষী অবদান এলাকাবাসী ও কলেজ পরিবার চিরকাল গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
তাঁর এই প্রয়াণে চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজ পরিবার, দি স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারের সকল কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে। পরম করুণাময়ের নিকট মরহুমের পবিত্র বিদেহী আত্মার চিরশান্তি ও সদগতি কামনা করা হয়েছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্য ও গুণগ্রাহীদের প্রতি জানানো হয়েছে গভীর সমবেদনা।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ