সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন পোরশায় মাদকবিরোধী অভিযান: ৫০০ লিটার মদ তৈরির উপকরণ ও ১০ লিটার চোলাই মদ ধ্বংস, গ্রেপ্তার ১ ভবিষ্যতের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত চান বীর জুলাই যোদ্ধারা বহাল থাকুক তাঁদের ন্যায্য অধিকার ও মর্যাদার জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের পানাউল্লাহ হলের সামনে গ্রিল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান করা হবে : আইনমন্ত্রী পাটকেলঘাটায় পরিবহনের চাপায় এক সাইকেল আরোহীর মৃ-ত্যু সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক নওগাঁর পত্নীতলায় আমাইড় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আব্দুল সবুর খানের দোয়া ও সমর্থন প্রার্থনা পূর্বধলায় রওশন মুন্নির নামে নানা অভিযোগে সাতক্ষীরা বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: আইনমন্ত্রী

যবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সার্বিক সহযোগিতায় এবং জাস্ট স্পোর্টস ক্লাব উদ্যোগে ৩ মাসব্যাপী আত্মরক্ষামূলক মার্শাল আর্ট কোর্সের ৩য় ব্যাচের সমাপনী

যবিপ্রবি প্রতিনিধি (৮ সেপ্টেম্বর ২০২৬): সুবর্ণা বেগম : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সার্বিক সহযোগিতায় এবং ‘জাস্ট স্পোর্টস ক্লাব’ (JUST Sports Club)-এর উদ্যোগে ৩ মাসব্যাপী আত্মরক্ষামূলক মার্শাল আর্ট কোর্সের ৩য় ব্যাচের সমাপনী, ৪থ ব্যাচের বরণ এবং বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম একাডেমি ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে উৎসবমুখর পরিবেশে এ বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।জাতীয় সংগীত পরিবেশন, পবিত্র কুরআন তিলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে মার্শাল আর্ট কোর্সের ৩য় ব্যাচের সম্পন্নকারীদের মাঝে সনদ বিতরণ এবং ৪থ ব্যাচের নবীনদের বরণ করে নেওয়া হয়। পাশাপাশি রেগুলার ব্যাচের শিশুদের বেল্ট ও ব্ল্যাকবেল্ট প্রদান করা হয়।অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরব বয়ে আনা ২ জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়, যারা সম্প্রতি অনুষ্ঠিত ‘সিলেট উশু চ্যাম্পিয়নশিপ’-এ রৌপ্য পদক অর্জন করেছিলেন।
জাস্ট স্পোর্টস ক্লাবের বিশেষ আমন্ত্রণে অনুষ্ঠানে যবিপ্রবি প্রেসক্লাবের প্রতিনিধিত্ব করেন সংগঠনের আমন্ত্রিত নেতৃবৃন্দ।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় রোমাঞ্চকর মার্শাল আর্ট প্রদর্শনী। এতে খালি হাতে আত্মরক্ষা, লাঠি ও তলোয়ার খেলা, শিশুদের তাই-চি প্রদর্শন এবং কিক দিয়ে উইকেট ভাঙার কৌশল প্রদর্শন করা হয়। সবশেষে অতিথিবৃন্দের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ