সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন পোরশায় মাদকবিরোধী অভিযান: ৫০০ লিটার মদ তৈরির উপকরণ ও ১০ লিটার চোলাই মদ ধ্বংস, গ্রেপ্তার ১ ভবিষ্যতের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত চান বীর জুলাই যোদ্ধারা বহাল থাকুক তাঁদের ন্যায্য অধিকার ও মর্যাদার জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের পানাউল্লাহ হলের সামনে গ্রিল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান করা হবে : আইনমন্ত্রী পাটকেলঘাটায় পরিবহনের চাপায় এক সাইকেল আরোহীর মৃ-ত্যু সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক নওগাঁর পত্নীতলায় আমাইড় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আব্দুল সবুর খানের দোয়া ও সমর্থন প্রার্থনা পূর্বধলায় রওশন মুন্নির নামে নানা অভিযোগে সাতক্ষীরা বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: আইনমন্ত্রী

চাটখিলে ঢাকার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা থানায় অভিযোগ

এমরান হোসেন সোহাগ, নোয়াখালী জেলা প্রতিনিধি : নোয়াখালী চাটখিল উপজেলার হালিমা দিঘীর পাড়স্থ পি.জি স্কুল সংলগ্ন ব্রিজের উপর শনিবার দিবাগত রাতে ঢাকার ব্যবসায়ী ও জয়াগ ইউনিয়নের ধলীয়াপাড়া গ্রামের বাসিন্দা সৈয়দ হাসান মাহমুদকে গুলি করে ও কুপিয়ে হত্যার চেষ্টা করে একদল সন্ত্রাসী। খবর পেয়ে পুলিশ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চাটখিল হাসপাতালে চিকিৎসা প্রদান করে। এ ঘটনায় ব্যবসায়ী মাহমুদ রবিবার সকালে চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, চাটখিল উপজেলার ৫নং মোহাম্মদ পুর ইউনিয়নের কাকড়াপাড়া গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে ও তার সৎ মামা মো. সোলেমান হোসেন গংদের সাথে দীর্ঘদিন থেকে তার মায়ের ওয়ারিশী সম্পত্তি ও তার ক্রয়কৃত সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধকে কেন্দ্র করে মো.সোলেমানগং বিভিন্ন সময়ে গাড়ি চাপা দেয়াসহ বিভিন্নভাবে হত্যা চেষ্টা করে। বিরোধকৃত সম্পত্তির মামলার হাজিরা দেয়ার জন্য সৈয়দ হাসান মাহমুদ ঢাকা থেকে নোয়াখালী আসার পথে শনিরাত দিবাগত রাত পৌনে ১ টার দিকে চাটখিল ভীমপুর পি. জি স্কুল সংলগ্ন ব্রিজের উপর পূর্ব থেকে ওৎপেতে থাকা সোলেমান হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার প্রাইভেট কার আটকিয়ে তাকে ওয়ান শুটার দিয়ে গুলি করে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অপর এক সন্ত্রাসী তাকে পিছনের দিক থেকে চাইজিং কুড়াল দিয়ে উপর্যপূরি কুপিয়ে রক্তাক্ত করে এবং প্রচুর রক্তক্ষরণে সে লুটিয়ে পড়ে যায়। এতে সৈয়দ হাসান মারা গেছে ভেবে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে চাটখিল থানা পুলিশ খবর পেয়ে তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এই ঘটনায় সৈয়দ হোসেন বাদি হয়ে সন্ত্রাসী মো. সোলেমন হোসেনসহ অজ্ঞাত ০৪/০৫ জনকে বিবাদী করে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন।
চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ বলেন, রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। অভিযোগ প্রাপ্তির ভিত্তিতে তদন্তপূর্বক আসামীদেও বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ