বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ কোটি ৩৬ লক্ষ টাকা গোপালগঞ্জের ঘোষেরচরে বিডি এস রেকর্ডে জমি নিয়ে চরম অনিশ্চয়তা, পৈতৃক সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল

নওগাঁয় অপরাধ শনাক্তে আধুনিক প্রযুক্তির এ আই সিসি ক্যামেরা চালু হলো

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ : নওগাঁয় অপরাধ সনাক্তের আধুনিক প্রযুক্তির এআই সিসি ক্যামেরা চালু হলো চুরি, ছিনতাই, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ দ্রুত শনাক্ত ও নিয়ন্ত্রণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নওগাঁ জেলা পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও অলিগলিতে স্থাপন করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন সিসি ক্যামেরা। আধুনিক এ প্রযুক্তির মাধ্যমে শহরের সার্বিক নিরাপত্তা নজরদারির আওতায় আনা হচ্ছে।জেলা পুলিশ সূত্রে জানা গেছে, স্থাপন করা এসব ক্যামেরায় ধারণ করা দৃশ্য সরাসরি পর্যবেক্ষণ করা হবে জেলা পুলিশ কন্ট্রোল রুম থেকে। ক্যামেরার মাধ্যমে কোনো এলাকায় সন্দেহজনক কর্মকাণ্ড বা অপরাধ সংঘটনের ঘটনা শনাক্ত হলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তা দ্রুত বিশ্লেষণ করে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের কাছে সতর্কবার্তা পাঠাতে সক্ষম হবে।পুলিশের দাবি, এআই প্রযুক্তির সিসি ক্যামেরার মাধ্যমে অপরাধ সংঘটনের পর অপরাধী শনাক্ত করার পাশাপাশি অপরাধ সংঘটনের আগেই সন্দেহজনক গতিবিধি নজরে আনা সম্ভব হবে। ফলে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহজ হবে।চুরি, ছিনতাই, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর এই নজরদারি ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে জেলা পুলিশ। একই সঙ্গে শহরের সার্বিক নিরাপত্তা জোরদার এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বাড়াতেও এ উদ্যোগ কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।নওগাঁ শহরে পুলিশের এই আধুনিক প্রযুক্তিনির্ভর কার্যক্রম আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, অপরাধ দমনে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ