সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন পোরশায় মাদকবিরোধী অভিযান: ৫০০ লিটার মদ তৈরির উপকরণ ও ১০ লিটার চোলাই মদ ধ্বংস, গ্রেপ্তার ১ ভবিষ্যতের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত চান বীর জুলাই যোদ্ধারা বহাল থাকুক তাঁদের ন্যায্য অধিকার ও মর্যাদার জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের পানাউল্লাহ হলের সামনে গ্রিল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান করা হবে : আইনমন্ত্রী পাটকেলঘাটায় পরিবহনের চাপায় এক সাইকেল আরোহীর মৃ-ত্যু সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক নওগাঁর পত্নীতলায় আমাইড় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আব্দুল সবুর খানের দোয়া ও সমর্থন প্রার্থনা পূর্বধলায় রওশন মুন্নির নামে নানা অভিযোগে সাতক্ষীরা বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: আইনমন্ত্রী

ফরিদপুরের ভাঙ্গায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

বিপ্লব কুমার দাস,ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামের ঝালো ডাঙ্গা বিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে শামীম মাতব্বরের সার্বিক সহযোগিতায় এবং পশ্চিম আলগী গ্রামের যুব সমাজের উদ্যোগে এ নৌকাবাইচ আয়োজন করা হয়। নৌকাবাইচ দেখতে বিলের চারপাশে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লাসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুধীজন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকার বিপুলসংখ্যক দর্শনার্থী নৌকাবাইচ
উপভোগ করেন।প্রধান অতিথি জনাব শহিদুল ইসলাম খান বাবুল বলেন, গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে নৌকাবাইচ সংস্কৃতি তুলে ধরতে হবে। তিনি বলেন,ভাঙ্গায় হাজার বছরের নৌকা বাইচ গত ১৭ বছর ধরে হয় না,এটি এবার বিশ্বকর্মা পূজা উপলক্ষে ভাঙ্গার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনা হবে। এজন্য যা যা করণীয় তা আমরা করব ইনশাল্লাহ। তিনি উপস্থিত হাজারো দর্শকদের এবং নৌকার মালিকদের ভাঙ্গা কুমার নদে হতে যাওয়া নৌকা বাইচে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের উপস্থিত থাকার জন্য আহ্বান জানান। নৌকাবাইচকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ