বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আত্মগোপনে থাকা ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ফয়জুল হক র‍্যাবে অভিযানে গ্রেফতার ভারতে পলায়নকালে চাঞ্চল্যকর হত্যা মামলার মূলহোতা সেন্টু শিকদার র‍্যাবের অভিযানে গ্রেফতার যাত্রীর ছদ্মবেশে মাদকদ্রব্য বহন করাকালে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শুকতাইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে ফেইচবুকে গুজবের জবাব: রাস্তা-ঘাট ও বিভিন্ন প্রকল্প পরিদর্শনের আহ্বান ৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ

আত্মগোপনে থাকা ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ফয়জুল হক র‍্যাবে অভিযানে গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি : র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষন, ডাকাতিসহ সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে। তারই ধারাবাহিকতায়, র‍্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল ও র‌্যাব-১০, সদর কোম্পানী, কেরানীগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন ইবনে সিনা হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা মহানগরীর গুলশান থানার অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ ফয়জুল হক @ সজল @ফায়জুল হক সরদার, পিতা- মৃত জব্বার সরদার @ জব্বার সরদার, সাং- পশ্চিম বাইশারী, থানা- বানারীপাড়া, জেলা- বরিশাল’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ ফয়জুল হক এর বিরুদ্ধে ঢাকা মহানগরীর গুলশান থানার মামলা নং-২১(৩)১১, ধারা-19-A/19 (f) The Arms Act 1878, যা মেট্রো বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং-৪৫৫/১১ অনুযায়ী বিজ্ঞ আদালতে অপরাধ প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালতে উক্ত আসামীকে ১৭ (সতেরো) বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকে আসামী পলাতক থাকায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। পরোয়ানা বরিশাল জেলার বানারীপাড়া থানায় জারি আছে।অপরাধী অত্যন্ত চতুরতার সাথে জাতীয় পরিচয় পত্রের নাম ও ঠিকানা পরিবর্তন করে দীর্ঘদিন আত্মগোপনে থাকে। কিন্তু র‌্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল এবং র‍্যাব-১০, সদর কোম্পানী, কেরাণীগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ