রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বরিশালের এয়ারপোর্ট থানার চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা ও লাশ গুম করার মামলায় ০১ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, বরিশাল বরগুনা জেলার পাথরঘাটায় হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত আল আমিন’কে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক গ্রেফতার। মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ কর্তৃক ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত দুই দিন নিখোঁজ থাকার পর মধুমতি নদীতে ভেসে মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ:শোকে স্তব্ধ গোপালগঞ্জ গোপালগঞ্জ ঐতিহাসিক শ্রীধাম ওড়াকান্দীতে মতুয়া সম্মেলন ঘিরে উৎসবের আমেজ, শেষ মুহূর্তের জোর প্রস্তুতি ডিসির দ্বারস্থ দুবাই ব্যবসা প্রতারণার ভুক্তভোগী: ‘৪০ লাখ টাকা আত্মসাৎ, সালিশে স্বীকারোক্তির পরও ফেরত নয়’—প্রশাসনের হস্তক্ষেপ কামনা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার | বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের জাতীয় সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মেধার স্বীকৃতিতে সম্মাননা, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে শিক্ষার মানোন্নয়নে অতিথিদের নানা দিকনির্দেশনা বরিশাল সিটি কর্পোরেশনের ছয়শত সাতচল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ পঁচাশি হাজার তিনশত নয় টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা । বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন

মেধার স্বীকৃতিতে সম্মাননা, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে শিক্ষার মানোন্নয়নে অতিথিদের নানা দিকনির্দেশনা

ফয়জুল ইসলাম লিমন,গোপালগঞ্জ প্রতিনিধি : মেধা, অধ্যবসায় ও সাফল্যের স্বীকৃতি দিতে গোপালগঞ্জ সদর উপজেলার এস. এম. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়-এ ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষা বিভাগের কর্মকর্তা, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও সুধীজনের উপস্থিতিতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
“আনন্দধারা বহিছে ভুবনে, দিনরজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে”—এই চিরন্তন বাণীকে প্রতিপাদ্য করে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. কে. এম. বাবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. জ্যোৎস্না খাতুন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের (এসএমসি) সভাপতি ডা. রাবেয়া আক্তার।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের যথাযথ মূল্যায়ন তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনের অনুপ্রেরণা জোগায়। একই সঙ্গে এ ধরনের আয়োজন অন্যান্য শিক্ষার্থীদেরও কঠোর পরিশ্রম ও মেধা বিকাশে উৎসাহিত করে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, একজন শিক্ষার্থীর সাফল্য কেবল তার ব্যক্তিগত অর্জন নয়; এটি পরিবার, বিদ্যালয় এবং সমগ্র সমাজের গর্ব। সেই উপলব্ধি থেকেই প্রতিবছর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার মাধ্যমে তাদের সম্মানিত করার উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়ার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং আগামী দিনের যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অতিথিরা।
শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অতিথিরা বলেন, আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের মেধা ও প্রতিভার বিকাশে পরিবার, বিদ্যালয় এবং সমাজের সম্মিলিত সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।



ফেসবুকে আমরা
নোটিশ