বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন বিদেশে ব্যবসার প্রলোভন,টাকা নিয়ে টালবাহানা বিভিন্ন দপ্তরসহ থানায় অভিযোগ আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জ আদালতে তোলপাড়: বিচারকের ছুড়ে মারা পেপার ওয়েটে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের অভিযোগ, বিচারকাজ বর্জন ও বিক্ষোভে ফেটে পড়লেন আইনজীবীরা কিশোর অপরাধ, সাইবার অপরাধ এবং মাদককে না’: অপরাধমুক্ত ভবিষ্যৎ গড়তে বরিশাল জিলা স্কুলে র‍্যাব-৮ এর ব্যতিক্রমী উদ্যোগ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ! সালিশে টাকা ফেরতের স্বীকারোক্তি, পরে টালবাহানা—পুলিশ সুপারের দ্বারস্থ ভুক্তভোগী” মোল্লাহাট থানা পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া প্রতিবন্ধী শিশু পাহাড়ি ঢলে বিপর্যস্ত কলমাকান্দা সড়ক বিচ্ছিন্ন, ভেঙ্গে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠান মধ্যনগরে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মহিলাকে মাথায় আঘাতে থানায় লিখিত অভিযোগ

আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলার ছুরিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে অর্ধশতাধিক মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে, সবুজ ছায়া সংগঠনের আয়োজনে এবং ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, পেন্সিল, রাবারসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। উপস্থিত অভিভাবকরাও এ ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিলরুবা আক্তার রজনী, মো. রিয়াজুল ইসলাম, তানজিল সিকদার, সাজিদ রাব্বি, রেজাউল, শিহাব, বশার ঘরামীসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।বক্তারা বলেন, একটি শিক্ষিত, মানবিক ও সমৃদ্ধ জাতি গঠনে শিশুদের শিক্ষার বিকল্প নেই। অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থী যেন শিক্ষা থেকে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি, বিদ্যালমুখী করা এবং তাদের স্বপ্ন পূরণে সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে আরও এগিয়ে আসার আহ্বান জানান তারা।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাজীবনকে এগিয়ে নিতে ভবিষ্যতেও শিক্ষা সহায়তা, সচেতনতামূলক ও বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানান তারা



ফেসবুকে আমরা
নোটিশ