বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন বিদেশে ব্যবসার প্রলোভন,টাকা নিয়ে টালবাহানা বিভিন্ন দপ্তরসহ থানায় অভিযোগ আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জ আদালতে তোলপাড়: বিচারকের ছুড়ে মারা পেপার ওয়েটে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের অভিযোগ, বিচারকাজ বর্জন ও বিক্ষোভে ফেটে পড়লেন আইনজীবীরা কিশোর অপরাধ, সাইবার অপরাধ এবং মাদককে না’: অপরাধমুক্ত ভবিষ্যৎ গড়তে বরিশাল জিলা স্কুলে র‍্যাব-৮ এর ব্যতিক্রমী উদ্যোগ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ! সালিশে টাকা ফেরতের স্বীকারোক্তি, পরে টালবাহানা—পুলিশ সুপারের দ্বারস্থ ভুক্তভোগী” মোল্লাহাট থানা পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া প্রতিবন্ধী শিশু পাহাড়ি ঢলে বিপর্যস্ত কলমাকান্দা সড়ক বিচ্ছিন্ন, ভেঙ্গে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠান মধ্যনগরে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মহিলাকে মাথায় আঘাতে থানায় লিখিত অভিযোগ

এমইপি গ্রুপের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : দেশের স্বনামধন্য বৈদ্যুতিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এমইপি গ্রুপ-এর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল ৯ টায় চাঁপাইনবাবগঞ্জ ক্লাব সুপার মার্কেটের ৩য় তলায় অবস্থিত চাঁপাই ফুড ক্লাবে এ সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুস সোবহান, ডিভিশনাল সেলস ম্যানেজার, রাজশাহী ডিভিশন।বিশেষ অতিথি ছিলেন মো. আমিরুল ইসলাম, পরিবেশক, এমইপি গ্রুপ, চাঁপাইনবাবগঞ্জ।অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন মো. শহিদ রানা, টেরিটোরি সেলস ম্যানেজার, রাজশাহী টেরিটোরি এবং মো. কামরুজ্জামান, ফিল্ড অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর।মতবিনিময় সভায় এমইপি গ্রুপের বিভিন্ন বৈদ্যুতিক পণ্যের গুণগত মান, নিরাপদ ব্যবহার, আধুনিক প্রযুক্তি এবং ইলেকট্রিশিয়ানদের দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ইলেকট্রিশিয়ানরা নিজেদের মতামত, অভিজ্ঞতা ও বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ইলেকট্রিশিয়ানদের মাঝে ব্যাগ, ইলেকট্রিক্যাল কাজের বিভিন্ন যন্ত্রাংশ এবং একটি করে টি-শার্ট বিতরণ করা হয় ও রেফেল ড্র অনুষ্ঠিত হয়।আয়োজকরা জানান, ইলেকট্রিশিয়ানদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, পণ্যের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যেই এ ধরনের মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ