বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন বিদেশে ব্যবসার প্রলোভন,টাকা নিয়ে টালবাহানা বিভিন্ন দপ্তরসহ থানায় অভিযোগ আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জ আদালতে তোলপাড়: বিচারকের ছুড়ে মারা পেপার ওয়েটে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের অভিযোগ, বিচারকাজ বর্জন ও বিক্ষোভে ফেটে পড়লেন আইনজীবীরা কিশোর অপরাধ, সাইবার অপরাধ এবং মাদককে না’: অপরাধমুক্ত ভবিষ্যৎ গড়তে বরিশাল জিলা স্কুলে র‍্যাব-৮ এর ব্যতিক্রমী উদ্যোগ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ! সালিশে টাকা ফেরতের স্বীকারোক্তি, পরে টালবাহানা—পুলিশ সুপারের দ্বারস্থ ভুক্তভোগী” মোল্লাহাট থানা পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া প্রতিবন্ধী শিশু পাহাড়ি ঢলে বিপর্যস্ত কলমাকান্দা সড়ক বিচ্ছিন্ন, ভেঙ্গে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠান মধ্যনগরে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মহিলাকে মাথায় আঘাতে থানায় লিখিত অভিযোগ

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ধনবাড়ীকে ১-০ গোলে পরাজিত করে গোপালপুরের শুভ সূচনা

বিশ্বজিৎ চক্রবর্তী,টাঙ্গাইল জেলা প্রতিনিধি :টাঙ্গাইল জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১১ জুলাই) বিকেলে গোপালপুরের সূতী ভি.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক মো: সেলিম মিঞা।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মঞ্জুরুল মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ নূরজাহান আক্তার সাথী, গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো: রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, সাধারণ সম্পাদক মো: চাঁন মিয়া, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার লেলিন এবং সদস্য সচিব মো: বদিউজ্জামান রানা। এছাড়াও ধনবাড়ী ও গোপালপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী ক্রীড়ামোদি দর্শকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
আজকের এই উদ্বোধনী ম্যাচে স্বাগতিক গোপালপুর উপজেলা একাদশ অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে ধনবাড়ী উপজেলা একাদশকে ১-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টে শুভ সূচনা করে। খেলা শুরুর অনেক আগে থেকেই স্হানীয় সূতী ভি.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গোপালপুর ও ধনবাড়ী উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্রীড়ামোদি দর্শকদের উপস্থিতি লক্ষনীয়। খেলা চলাকালিন সময়ে উপস্থিত দর্শকবৃন্দ মুহুর্মুহু করতালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।
খেলা শেষে অতিথিবৃন্দরা বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এই ফুটবল খেলাকে ঘিরে মাঠজুড়ে উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয় এবং ক্রীড়াপ্রেমীদের উন্মাদনায় স্কুল প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।



ফেসবুকে আমরা
নোটিশ