শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
চৌহালীতে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মাদক কারবারি চাঁদাবাজের কব্জায় গঙ্গানন্দপুর ইউপির আটুলিয়া গ্রাম জাতীয় নদী রক্ষা কমিশন ও নদী রক্ষা আদালত সুযোগে ধাপে ধাপে জ্বালানির দাম কমানো হবে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দীর্ঘদিন পলাতক থেকেও শেষ রক্ষা হলো না ১৪ (চৌদ্দ) বছরের সাজাপ্রাপ্ত আসামী জহিরুলের, অবশেষে র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার পিরোজপুরের মঠবাড়িয়া থানার চাঞ্চল্যকর ইউসুফ হত্যা মামলার প্রধান অভিযুক্ত আরাফাত র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার চৌদ্দগ্রামে আব্দুর রহমান ভূঁইয়া, জাহেরা খাতুন ও হাসিনা বেগমের মাগফিরাত কামনায় সেলাই মেশিন বিতরন। মধ্যনগরে সংবর্ধনা ও মতবিনিময় সভা চাটখিলে ৩ সন্তান রেখে মসজিদের মুয়াজ্জিনের সাথে কানাডা প্রবাসীর স্ত্রী উধাও, থানায় অভিযোগ উদ্ভাবকদের জন্য স্বল্প সুদে ঋণের উদ্যোগ নেওয়া হবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ

মো: সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি : এইচএসসি ও সমমান-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ ও শুভকামনা জানাতে নেত্রকোণার পূর্বধলা উপজেলার পাঁচটি পরীক্ষা কেন্দ্রে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আক্তার এমপির পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার পাঁচটি পরীক্ষা কেন্দ্রে হেল্প ডেস্ক স্থাপন করে আগত পরীক্ষার্থীদের মাঝে ফাইল, কলম, ফুল ও খাবার পানিসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ উপহার হিসেবে বিতরণ করা হয়।
যেসব কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হয় সেগুলো হলো- হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ, পূর্বধলা সরকারি কলেজ, রাবেয়া আলী মহিলা কলেজ, জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং পূর্বধলা গার্লস স্কুল কেন্দ্র।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান কবির পাপ্পু, উপজেলা যুবদলের নেতা মো. রফিকুল ইসলাম রফিক, মজিবুর রহমান মজিবর, তোলা মিয়া, উপজেলা বিএনপির সদস্য রুবেল মিয়া, ধলামূলগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওয়াসিম, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা এ আই খান আমিনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়,পরীক্ষার্থীদের মানসিকভাবে উৎসাহিত করা এবং তাদের সফলতা কামনা করেই এ শুভেচ্ছা ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ সময় নেতাকর্মীরা পরীক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান।



ফেসবুকে আমরা
নোটিশ