শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
চৌহালীতে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মাদক কারবারি চাঁদাবাজের কব্জায় গঙ্গানন্দপুর ইউপির আটুলিয়া গ্রাম জাতীয় নদী রক্ষা কমিশন ও নদী রক্ষা আদালত সুযোগে ধাপে ধাপে জ্বালানির দাম কমানো হবে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দীর্ঘদিন পলাতক থেকেও শেষ রক্ষা হলো না ১৪ (চৌদ্দ) বছরের সাজাপ্রাপ্ত আসামী জহিরুলের, অবশেষে র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার পিরোজপুরের মঠবাড়িয়া থানার চাঞ্চল্যকর ইউসুফ হত্যা মামলার প্রধান অভিযুক্ত আরাফাত র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার চৌদ্দগ্রামে আব্দুর রহমান ভূঁইয়া, জাহেরা খাতুন ও হাসিনা বেগমের মাগফিরাত কামনায় সেলাই মেশিন বিতরন। মধ্যনগরে সংবর্ধনা ও মতবিনিময় সভা চাটখিলে ৩ সন্তান রেখে মসজিদের মুয়াজ্জিনের সাথে কানাডা প্রবাসীর স্ত্রী উধাও, থানায় অভিযোগ উদ্ভাবকদের জন্য স্বল্প সুদে ঋণের উদ্যোগ নেওয়া হবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ফল উৎসব -২০২৬ইং উদযাপন করেন এ. টি. একাডেমী

জামাল উদ্দিন(মিরসরাই, চট্টগ্রাম) : চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার মিঠাছড়া বাজার সংলগ্ন স্বনামধন্য প্রতিষ্ঠান এ.টি. একাডেমী আজ পহেলা জুলাই রোজ বুধবার আয়োজন করেন বারোমাসি ও ঋতুবৈচিত্র ফলের সমাহার নিয়ে “ফল উৎসব ২০২৬ “।
এতে নার্সারী শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেয়।’দেশীয় ফলের মধুর ঘ্রাণে মুখরিত চারিপাশ,
ফল উৎসবে মেতে উঠুক বাঙালির বারোমাস’ এই শ্লোগানে হরেক রকম ফল দিয়ে মোট ৬টি স্টল সাজানো হয়। অনুষ্ঠানে ফল পরিচিতি ও উপকারিতা নিয়ে কথা বলেন এ. টি. একাডেমীর প্রধান শিক্ষক জামাল উদ্দিন।এ সময় স্টল পরিদর্শন উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক জামাল উদ্দিন, সাইনিং স্কুল এন্ড কলেজের প্রাইমারি একাডেমিক কো-অর্ডিনেটর আলতাফ হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ। একই সময়ে বিচারকের মাধ্যমে একটি স্টল কে সেরা নির্বাচিত করে পুরস্কৃত করা হয়।
এসময় সহ সভাপতি জাহাঙ্গীর আলম ও প্রধান শিক্ষক জামাল উদ্দিন বক্তব্য রাখেন এবং সকলের প্রতি আন্তরিক সহযোগিতা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পরবর্তীতে সকল অভিভাবকের আন্তরিক সহযোগিতা কামনা করে অনুষ্ঠান সমাপ্ত করেন।



ফেসবুকে আমরা
নোটিশ