শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভনের অভিযোগ; নারীর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে কারাগারে অভিযুক্ত পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪ আদমদীঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম ৷ ফল উৎসব -২০২৬ইং উদযাপন করেন এ. টি. একাডেমী বাংলাদেশে সফলভাবে অনুষ্ঠিত CST লেভেল-১ প্রশিক্ষণ: খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্টের গুদামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি; লাখ টাকার কৃষিপণ্য ও মালামাল লুটের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

অটোরিক্সা চালক সাব্বিরকে হত্যা করে অটোরিক্সা ছিনতাই এর ঘটনার অন্যতম মূলহোতা মাসুদ র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি : র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষন, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে। তারই ধারাবাহিকতায়, র‍্যাব-৮, সিপিএসসি, বরিশাল এবং র‍্যাব-৩, সিপিসি-১, শাহজাহানপুর, ঢাকা কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করে ০১ জুলাই ২০২৬ তারিখ বিকালে ঢাকা মহানগরীর হাতিরঝিল থানা এলাকা হতে পিরোজপুর সদর থানার চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যা মামলার অন্যতম মূলহোতা মোঃ মাসুদ খান (৩৯), পিতা- মৃত মতিউর রহমান, সাং- ওদনকাঠি, থানা- পিরোজপুর সদর, জেলা- পিরোজপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়। মামলার এজাহারের বিবরণে জানা যায়, গত ২০ মার্চ ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ০৫:৩০ ঘটিকার সময় পিরোজপুর সদর থানাধীন পৌরসভার রায়েরকাঠি গ্রামের নিজ বাড়ি থেকে ভিকটিম সাব্বির সিকদার (২৬) তার ব্যাটারিচালিত রিক্সা নিয়ে বের হয়ে আর বাড়ি আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও ভিকটিমের পরিবার তার কোনো সন্ধান পায়নি। পরবর্তীতে, ২১ মার্চ ২০২৫ তারিখ সকাল আনুমানিক ০৯:০০ ঘটিকায় পিরোজপুর সদর থানাধীন টোনা ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডস্থ ওদনকাঠি গ্রামের জনৈক আনোয়ার হোসেন মাঝির কৃষি জমির উত্তর পাশে ইটের সলিং রাস্তার পাশ থেকে একটি পরিচয়হীন যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। সংবাদ পেয়ে ভিকটিমের পরিবার ঘটনাস্থলে গিয়ে লাশটি সাব্বির সিকদারের বলে সনাক্ত করে। ভিকটিমের পরিবারের ধারনা, অজ্ঞাতনামা ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে লোহার হাতুড়ি দিয়ে ভিকটিমের মাথায় গুরুতর আঘাত করে নির্মমভাবে হত্যা করে ব্যাটারিচালিত রিক্সাটি ছিনতাই করে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা মোঃ হারুন সিকদার বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত হত্যাকান্ডের পর থেকেই র‌্যাব-৮, বরিশাল ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অপরাধী অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তার অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু র‌্যাব-৮, বরিশাল সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ঢাকা মহানগরীর হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ