বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে আবারও মহাসড়কে রক্তাক্ত দুর্ঘটনা: গ্রীন লাইন বাস-অজ্ঞাত ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত। পটুয়াখালী জেলার বাউফল থানার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেফতার মাদারীপুরের শিবচর থানার চাঞ্চল্যকর আলতাফ হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং অভিযুক্ত বারেক মাদবর গ্রেফতার বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর আব্দুল হালিম হত্যা মামলার এজাহারনামীয় অভিযুক্ত মনসুর ডাকুয়া গ্রেফতার বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার

পটুয়াখালী জেলার বাউফল থানার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি :র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষন, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।তারই ধারাবাহিকতায়, র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জুন ২০২৬ ইং তারিখ রাতে বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানাধীন কালিজিরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পটুয়াখালী জেলার বাউফল থানার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত ডাকাত মোঃ বাচ্চু সরদার (৩৫), পিতা- মোঃ আলম সরদার, সাং- কালাইয়া, থানা- বাউফল, জেলা- পটুয়াখালী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
মামলার এজাহারের বিবরণে জানা যায়, গত ২৪ আগস্ট ২০২৫ তারিখ প্রতিদিনের ন্যায় ভিকটিম মোঃ আজাহার জোমাদ্দার (৬৫) ও তার পরিবারের অন্যান্য সদস্যরা রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে অজ্ঞাতনামা ৬/৭ জন ডাকাত দলের সদস্য ভিকটিমের ঘরে প্রবেশ করে সবাইকে দেশীয় অস্ত্রের ভয় ভীতি প্রদর্শন করে ভিকটিমের ঘরে থাকা নগদ ৫,০০,০০০ টাকা সহ প্রায় ৪৩ লক্ষ ৩৯ হাজার টাকার স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুণ্ঠন করে নিয়ে যায়। অতঃপর ভিকটিম মোঃ আজাহার জোমাদ্দার বাদী হয়ে পটুয়াখালী জেলার বাউফল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। উল্লেখ্য যে, উক্ত ডাকাতি ঘটনার পর থেকেই র‌্যাব-৮, বরিশাল ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অপরাধী অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তার অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু র‌্যাব-৮, বরিশাল সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ