বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে আবারও মহাসড়কে রক্তাক্ত দুর্ঘটনা: গ্রীন লাইন বাস-অজ্ঞাত ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত। পটুয়াখালী জেলার বাউফল থানার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেফতার মাদারীপুরের শিবচর থানার চাঞ্চল্যকর আলতাফ হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং অভিযুক্ত বারেক মাদবর গ্রেফতার বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর আব্দুল হালিম হত্যা মামলার এজাহারনামীয় অভিযুক্ত মনসুর ডাকুয়া গ্রেফতার বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার

মাদারীপুরের শিবচর থানার চাঞ্চল্যকর আলতাফ হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং অভিযুক্ত বারেক মাদবর গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি : র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষন, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।তারই ধারাবাহিকতায়, র‍্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প এবং র‍্যাব-১১, সিপিসি-১ নারায়নগঞ্জ ক্যাম্প এর যৌথ আভিযানিক দল ২৮ জুন ২০২৬ তারিখ রাত্রীবেলা নারায়নগঞ্জ জেলার বন্দর থানাধীন বর্ণমালা স্কুল এলাকায় অভিযান পরিচালনা করে মাদারীপুরের শিবচর থানার চাঞ্চল্যকর আলতাফ হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং অভিযুক্ত বারেক মাদবর (৫০), পিতা- মৃত মোসলেম মাদবর, সাং- সাড়ে এগার রশি, থানা- শিবচর, জেলা- মাদারীপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।মামলার এজাহারের বিবরণে জানা যায়, ভিকটিম আলতাফ মাদবর (৪৫) এবং অভিযুক্ত বারেক মাদবর (৫০) সম্পর্কে চাচাতো ভাই। অভিযুক্তের বাড়ীর পানি ভিকটিমের বাড়ীর উপর দিয়ে যাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিলো। গত ২৪ জুন ২০২৬ তারিখ বেলা অনুমান ০৪:৩০ ঘটিকার সময় ভিকটিম আলতাফ মাদবর বাড়ীর পাশে মাদবরের চর ইউনিয়নের সাড়ে এগার রশি গ্রামের ইলিয়াছ মাদবরের চায়ের দোকানে চা খেতে যায়। উক্ত চায়ের দোকানে উপস্থিত অভিযুক্ত বারেক মাদবর ভিকটিম আলতাফ মাদবরকে দেখে গালিগালাজ করে। ভিকটিম গালিগালাজ করতে নিষেধ করলে অভিযুক্ত ভিকটিমের উপর ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাথারীভাবে বুকে কিলঘুষি মারে ও ধাক্কা দিয়ে ফেলে দেয়। ভিকটিমের স্ত্রী আশপাশের লোকজনের চিৎকার চেচামেচি শুনতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে মাটিতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। একই সময় অভিযুক্ত বারেক মাদবর চায়ের দোকানের সামনে থেকে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলের আশেপাশে থাকা লোকজনের সহায়তায় ভিকটিমের স্ত্রী ভিকটিমকে পাচ্চর ইসলামি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে মাদারীপুর জেলার শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উল্লেখ্য যে, নির্মম এই হত্যাকান্ডের পর থেকেই র‍্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অপরাধী অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তার অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু র‍্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নারায়নগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ