শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃচট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার হাজীরপুল ফেদা পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রাইফেল উদ্ধার করেছে র‍্যাব-৭ চট্টগ্রাম।বুধবার (২৪ জুন) ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে পরিচালিত এ অভিযানে জলিল নামে এক ব্যক্তির বাউন্ডারিঘেরা ফাঁকা জায়গা থেকে বাট ও ম্যাগাজিনবিহীন, ট্রিগারসংবলিত একটি বিদেশি এইচকেজি-৩ (এইচকে জি-৩) রাইফেল উদ্ধার করা হয়।র‍্যাব-৭ সূত্র জানায়, আগ্নেয়াস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেটি জব্দ করা হয়।
র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অস্ত্রটি চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। অস্ত্রটি কীভাবে সেখানে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।



ফেসবুকে আমরা
নোটিশ