শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার গোপালগঞ্জ সদর লঞ্চঘাট ব্রিজ এলাকা থেকে ১২ বছরের শিশু মোহাম্মদ আলী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি মাদক মুক্ত সমাজ গড়তে আমাদের সকলকেই একসাথে কাজ করতে হবে: কাজী ওমর ফারুক সামাজিক অপরাধ রোধে নৈতিক জাগরণ ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: হাফেজ মোহাম্মদ সিয়াম

ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ

হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে আইয়ুব আলী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের দাবি ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার সকালে ইউনিয়নের বারমারা ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আইয়ুব আলী ওই এলাকার বাসিন্দা এবং ঝরু মিয়ার ছেলে বলে জানা গেছে।স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের একটি গাছে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এলাকাবাসী। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তারা ঘটনাস্থলে ছুটে আসেন।এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিলেন আইয়ুব আলী। বিভিন্ন উৎস থেকে নেওয়া ঋণের চাপ সামলাতে গিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। ঋণ পরিশোধের জন্য নিজের কিছু সম্পত্তিও বিক্রি করেছিলেন বলে দাবি করেন স্থানীয়রা। তবে তারপরও পুরো ঋণ পরিশোধ সম্ভব হয়নি।
স্থানীয়দের ধারণা, ক্রমবর্ধমান ঋণের বোঝা এবং আর্থিক অনিশ্চয়তা তাঁকে চরম হতাশার দিকে ঠেলে দেয়, যার পরিণতিতে তিনি এমন সিদ্ধান্ত নিতে পারেন।ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে প্রয়োজনীয় অনুসন্ধান চালাচ্ছে বলে জানা গেছে।



ফেসবুকে আমরা
নোটিশ