আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষে এবং নাশকতা, যানবাহনে হামলাসহ নানা ধরণের অপরাধ কর্মকান্ডমুলক কার্যক্রম করার প্রস্ততি নিতে একত্রিত হওয়ার চেষ্টার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা সাকিব আল হাসান (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (২১ জুন) সন্ধ্যায় তাকে আদমদীঘি সদরের তালশন কালিবাড়ি মোড় এলাকায় একটি চায়ের দোকানের পিছন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাকিব আল হাসান আদমদীঘি সদর ইউপির তালশন গ্রামের ওসমান আলী খন্দকারের ছেলে। সে আওয়ামীলীগের আমলে নিষিদ্ধ ছাত্রলীগের একজন নেতা ও আদমদীঘি উপজেলা শাখার ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন।
পুলিশ জানায়, ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানের নেতৃত্বে আদমদীঘির তালশন কালিবাড়ি মোড় এলাকায় একটি চায়ের দোকানে পিছনে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের বেশ কিছু নেতাকর্মি জড়ো করে। এরপর তারা আদমদীঘি থানা এলাকাসহ বিভিন্ন এলাকায় নাশকতা, অন্তর্ঘাতমূলক কর্মকান্ড মহাসড়কের চলাচলরত যানবাহন ভাংচুর, মহাসড়কের ক্ষতি সাধন, সরকারী স্থাপনা বিনষ্ট করিয়া দেশে অস্থিতিশীল ও অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার নিমিত্বে একত্রিত হয়েছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে ফোর্সসহ গত রেবাবার সন্ধ্যায় উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে সাকিব আল হাসানকে একটি ১৫ ফিট ব্যানারসহ গ্রেপ্তার করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সাকিব আল হাসানসহ প্রায় ৩০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করে পরদিন আজ সোমবার (২২জুন) তাকে আদালতে পাঠানো হয়েছে।