রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার গোপালগঞ্জ সদর লঞ্চঘাট ব্রিজ এলাকা থেকে ১২ বছরের শিশু মোহাম্মদ আলী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি মাদক মুক্ত সমাজ গড়তে আমাদের সকলকেই একসাথে কাজ করতে হবে: কাজী ওমর ফারুক সামাজিক অপরাধ রোধে নৈতিক জাগরণ ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: হাফেজ মোহাম্মদ সিয়াম

ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং টেকসই স্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়নে অর্থায়ন নিশ্চিত করার লক্ষ্যে মোমেন্টাম কান্ট্রি অ্যান্ড গ্লোবাল লিডারশিপ (এমসিজিএল)-এর উদ্যোগে ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) সকালে ঝিনাইগাতী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা কো-অর্ডিনেটর মো. মেহের আলী সঞ্চালনা করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক এবং উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ।সভায় মাতৃ ও শিশুস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, পুষ্টি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার উন্নয়নে স্থানীয় পর্যায়ে সম্পদের সর্বোত্তম ব্যবহার, বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ এবং স্বাস্থ্য খাতে অর্থায়নের নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।বক্তারা বলেন, স্বাস্থ্য খাতে কার্যকর পরিকল্পনা বাস্তবায়নে সরকারি উদ্যোগের পাশাপাশি উন্নয়ন সহযোগী সংস্থা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরও জনমুখী, কার্যকর ও টেকসই করা সম্ভব।সভায় উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।সভা শেষে অংশগ্রহণকারীরা স্বাস্থ্য কর্মসূচির সফল বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও অর্থায়ন বৃদ্ধির মাধ্যমে টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।



ফেসবুকে আমরা
নোটিশ