সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার গোপালগঞ্জ সদর লঞ্চঘাট ব্রিজ এলাকা থেকে ১২ বছরের শিশু মোহাম্মদ আলী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত:

সাতক্ষীরা প্রতিনিধিঃঅদ্য ২০ জুন ২০২৬ খ্রিঃ তারিখে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলশেডে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে জেলার প্রার্থীদের ২১, ২২ ও ২৩ জুন ২০২৬ খ্রিঃ তারিখে শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ ও Physical Endurance Test পরীক্ষা উপলক্ষে নিয়োগের কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে সাতক্ষীরা জেলায় নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম মহোদয়।
ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার মহোদয় বলেন, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রতিটি ধাপ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি নিয়োগ কার্যক্রমের সার্বিক সফলতা নিশ্চিতকল্পে প্রয়োজনীয় বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রেজাউল করিম, বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা; জনাব সাখের হোসেন সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার(ওঅ্যান্ড‌এম),পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।এছাড়াও নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল), যশোর; জনাব সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), খুলনা; জনাব মোঃ নাজমুল হক, সশস্ত্র পুলিশ পরিদর্শক (আর‌আই), পুলিশ লাইন্স, সাতক্ষীরা।এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি); জনাব খালিদ মোঃ আরাফাত, সহকারী পুলিশ‌ সুপার (শিক্ষানবিশ); জনাব মোঃ ইমরান খান; সহকারী পুলিশ‌ সুপার (শিক্ষানবিশ); জনাব শাওন রেজা, সহকারী পুলিশ‌ সুপার (শিক্ষানবিশ), সাতক্ষীরাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।



ফেসবুকে আমরা
নোটিশ