শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

তালা সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃগণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার সুরক্ষার দাবিতে ১৬ জুন ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে তালা প্রেসক্লাবের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তালা প্রেসক্লাব প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার। সভা পরিচালনা করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান।অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. আলহাজ্ব মুহাম্মাদ মাহমুদুল হক, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম এবং ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক।
এছাড়া ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক, সহ-সভাপতি আছাদুজ্জামান রাজু, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবলু, সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো. মুতাহিরুল হক শাহিন, সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাস, ক্রীড়া সম্পাদক কাজী লিয়াকত হোসেন এবং নির্বাহী সদস্য জয়দেব চক্রবর্তী,এস এম নাহিদ হাসান, আজিজুর রহমান, মো. ইমরান হোসেন, আব্দুল্লাহ আল ফারুক (সাগর) ও মো. কামাল হোসেন,রফিকুল ইসলাম নয়ন।
বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে এবং সাংবাদিকদের নিরাপত্তা রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।



ফেসবুকে আমরা
নোটিশ