বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ কোটি ৩৬ লক্ষ টাকা গোপালগঞ্জের ঘোষেরচরে বিডি এস রেকর্ডে জমি নিয়ে চরম অনিশ্চয়তা, পৈতৃক সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল

আদমদীঘিতে শিশু রাকার হত্যাকারীদের ফাঁসির দাবীতে শিক্ষক শিক্ষার্থিদের মানববন্ধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : কানের সোনার দুল নিয়ে হত্যা করে লাশ গুমের চেষ্টা করা বহুল আলোচিত বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মাদরাসার শিক্ষার্থি সাড়ে ৬ বছরের রাকা মুনির হত্যাকারিদের ফাঁসির দাবীতে নুরানী ইসলামিয়া একাডেমি মাদরাসার শিক্ষক, অভিভাবক, কর্মচারী ও শিক্ষার্থিরা মানববন্ধন কর্মসুচী পালন করেছেন। গতকাল রোববার (১৪ জুন) সকাল ১০টায় মাদরাসার সামনে এই মানববন্ধন কর্মসুচী পালন করেন।
প্রায় ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসুচী পালন কালে বক্তব্য রাখেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মোমিন, সহকারি শিক্ষক হাফেজ রোকনুজ্জামান, আছাদুল ইসলাম, নিহত রাকা মুনির ফুপু লিপি বেগম, এসএম রাজু আহমেদ, জনি আহমেদ ও মাজেদ রহমান, হিরো আহমেদ প্রমুখ। বক্তারা মাদরাসা শিক্ষার্থি শিশু রাকা মুনির হত্যাকারিদের বিধি মোতাবেক আইনের মাধ্যমে ফাঁসি দাবি ও অবিলম্বে তা কার্যকরের দাবী জানান। এদিকে নিহত শিশুকণ্যা রাকা মুনির বাব অটোরিক্সা গ্যারেজ মিস্ত্রী রায়হান আলী সরকারের নিকট দাবী জানিয়ে বলেন, তার মাত্র সাড়ে ৬ বছরের মেয়ে রাকা মুনির কানের সোনার দুল নেয়ার জন্য যারা হত্যা করে লাশ গুমের চেষ্টা করেছিল তাদের অবিলম্বে ফাঁসি চাই।
উল্লেখ্য : গত ১১ জুন বৃহস্পতিবার বিকেল ৫টায় রাকা মুনি প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে কয়েক ঘন্টা পর রাত ১০ টায় প্রতিবেশি আমজাদ হোসেনের বাসার লুকিয়ে রাখা একটি কক্ষ থেকে রাকা মুনির বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আদমদীঘি থানায় ৪জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার সাথে জড়িত ও মামলার এজহারভুক্ত আসামী প্রতিবেশি সান্তাহার সাহেবপাড়ার আমজাদ হোসেন, তার স্ত্রী বন্যা বেগম, বাবু হোসেন ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করেন।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ