বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ কোটি ৩৬ লক্ষ টাকা গোপালগঞ্জের ঘোষেরচরে বিডি এস রেকর্ডে জমি নিয়ে চরম অনিশ্চয়তা, পৈতৃক সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল

অত্যাধুনিক শিক্ষা ভবন পাচ্ছে রাণীনগরের আতাইকুলা জনকল্যাণ উচ্চ বিদ্যালয়

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের আতাইকুলা জনকল্যাণ উচ্চ বিদ্যালয় নতুন অত্যাধুনিক শিক্ষা ভবন পাচ্ছে। ফলে বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে যে শ্রেণিকক্ষের সংকট ছিলো তা দূরীভূত হতে চলেছে। এতে করে বিদ্যালয়ে পাঠদানের পরিবেশ যেমন আরো উন্নত হবে তেমনি ভাবে সুন্দর পরিবেশে প্রকৃত শিক্ষা বিস্তারে বিদ্যাপিঠটি আরো ভূমিকা রাখবে এমনটি আশা স্থানীয়দের।
শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয় প্রাঙ্গনে ০৪তলা ভিত বিশিষ্ট ০১তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি আলহাজ্ব শেখ মো: রেজাউল ইসলাম রেজু। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বাস্তবায়নে নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঠিকাদারের মাধ্যমে ভবনটি নির্মাণ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো: জাফরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: এছাহক আলী, সিনিয়র সহ-সভাপতি মোকলেছুর রহমান বাবু, সহ-সভাপতি এস এম জাকির হোসেন, সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা উল-হক লিটন প্রমুখ। এছাড়াও নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিপ্তরের সহকারি প্রকৌশলী-২ এইচ, এম, লুৎফুল বারী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাণীনগরের উপসহকারি প্রকৌশলী সেলিম আহমেদ, বিদ্যালয়ের শিক্ষক, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বলেন আগামীর জন্য প্রকৃত শিক্ষায় শিক্ষিত একটি প্রজন্ম বিনির্মাণ করার কোন বিকল্প নেই। বিগত আ’লীগ সরকার দেশের শিক্ষাখাতকে ধ্বংস করে গেছে। সেই ধ্বংসের কিনারা থেকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে একজন শিক্ষার্থীকে নিরাপদ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে চাইলে প্রতিটি শিক্ষককে একজন আদর্শ অভিভাবকের ভূমিকা পালন করতে হবে। আর এর জন্য বর্তমান সরকার শিক্ষাখাতকে অগ্রাধিকার ভিত্তিতে সকল সুবিধা প্রদান করার চেস্টা করছে। তাই প্রাইভেট নয় শ্রেণিকক্ষেই শিক্ষার্থীদেরকে পাঠদান করে ক্লাসের পড়া ক্লাসেই তৈরি করে নিতে শিক্ষকদেও প্রতি আহ্বান জানান প্রধান অতিথি।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ