শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহের গফরগাঁওয়ে ১০০ পিস ইয়াবা সহকারে এক মাদক ব্যবসায়ী আটক চট্টগ্রাম বন্দর ইস্যুতে জাতীয় স্বার্থবিরোধী কোন সিদ্ধান্ত মানবে না চট্টগ্রামবাসী, চট্টগ্রাম জামায়াত লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নাটোরের অবৈধভাবে মাটি কাটায় আমিরুল ইসলাম নামের এক ব্যক্তি গ্রেফতার রাণীনগরে অসহায়দের মাঝে সরকারি সহায়তা প্রদান বেলকুচি উপজেলায় বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী,ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ধামইরহাটে ভারতের আগ্রাসন ও পুশ-ইনের চেষ্টা করলে আমাদের বিজিবি ও সীমান্তের জনগণ রুখে দেবে-এমপি ইনজিনিয়ার এনামুল হক ধামইরহাটে সৃজনশীলতা বিকাশে বিঙান প্রকল্প স্টাটআপ প্রদর্শনী আদমদীঘিতে ধারণ করা গোসলের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি যুবক গ্রেপ্তার

লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):চট্টগ্রামের লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে মধ্যাহ্নভোজ, সাধারণ সভা এবং আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেলে লোহাগাড়ার আর্ক চুনতি রিসোর্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পরে প্রেসক্লাবের সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মো: বায়েজিদ-বিন -আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহাম্মদ ইকবাল হোসাইন, চমেক হাসপাতালের চিকিৎসক ডা: ইশতিয়াকুর রহমান, লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: হোসাইন মুহাম্মদ ফয়সাল। সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত সদস্যরা ক্লাবের সার্বিক উন্নয়ন ও সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন। সাধারণ সভা শেষে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং দুই দলের খেলোয়াড়রা ক্রীড়াসুলভ মনোভাব ও পারস্পরিক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। খেলাটি ব্রাজিল ১ ও আর্জেন্টিনা ১ গোলে শেষ হয়। ম্যাচটি উপভোগ করতে প্রেসক্লাবের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। লোহাগাড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা এবং কর্মব্যস্ততার মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও প্রেসক্লাবের পক্ষ থেকে সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের প্রতি অংশগ্রহণকারীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।



ফেসবুকে আমরা
নোটিশ