বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন বিদেশে ব্যবসার প্রলোভন,টাকা নিয়ে টালবাহানা বিভিন্ন দপ্তরসহ থানায় অভিযোগ আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জ আদালতে তোলপাড়: বিচারকের ছুড়ে মারা পেপার ওয়েটে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের অভিযোগ, বিচারকাজ বর্জন ও বিক্ষোভে ফেটে পড়লেন আইনজীবীরা কিশোর অপরাধ, সাইবার অপরাধ এবং মাদককে না’: অপরাধমুক্ত ভবিষ্যৎ গড়তে বরিশাল জিলা স্কুলে র‍্যাব-৮ এর ব্যতিক্রমী উদ্যোগ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ! সালিশে টাকা ফেরতের স্বীকারোক্তি, পরে টালবাহানা—পুলিশ সুপারের দ্বারস্থ ভুক্তভোগী” মোল্লাহাট থানা পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া প্রতিবন্ধী শিশু পাহাড়ি ঢলে বিপর্যস্ত কলমাকান্দা সড়ক বিচ্ছিন্ন, ভেঙ্গে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠান মধ্যনগরে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মহিলাকে মাথায় আঘাতে থানায় লিখিত অভিযোগ

বগুড়ার কাহালুতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত

মোঃ হারুন অর রশিদ,বগুড়া জেলা প্রতিনিধি : শুক্রবার ( ১২জুন ২০২৬)বগুড়ার কাহালু উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” অনুষ্ঠিত হয়েছে। কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোছা. মলিহা খানম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন। তিনি বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর হতে হবে। তরুণদের নতুন নতুন উদ্যোগ ও সৃজনশীল চিন্তাভাবনা দেশের উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের গবেষণা, বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা হওয়ার প্রতি উৎসাহিত করেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব), কাহালু, বগুড়া মোঃ রমজান আলী আকন্দ। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রমে অংশগ্রহণ বৃদ্ধি এবং বিজ্ঞানভিত্তিক শিক্ষা বিস্তারে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, কাহালু সরকারি কলেজের অধ্যক্ষ, সহকারী কমিশনার (ভূমি), কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করে। প্রদর্শিত প্রকল্পগুলো উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। বক্তারা এ ধরনের আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন, যাতে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা আরও বিকশিত হয়।অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন অতিথিবৃন্দ এবং তাদের উদ্ভাবনী প্রচেষ্টার প্রশংসা করেন।



ফেসবুকে আমরা
নোটিশ