শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ধামইরহাটে ১০ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার মুগদা থানা মানিকনগর ‘হানি ট্র্যাপ’ ও মাদক চক্রের আতঙ্ক, হিজড়া মৌসুমী ও রুমার বিরুদ্ধে এলাকাবাসী ক্ষোভ আদমদীঘিতে ৬২ বোতল মদসহ একজন গ্রেফতার কৃত্রিম জলাবদ্ধতা থেকে মুক্ত হচ্ছে রাণীনগরের ঐতিহ্যবাহী ত্রিমোহনী হাট আশরাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন এম আবু ফয়েজ। চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। দুবাই যেতে আর দীর্ঘ অপেক্ষা নয়, ৪৮ ঘণ্টার মধ্যেই মিলবে ৩০ ও ৬০ দিনের ট্যুরিস্ট ভিসা! সাতক্ষীরা পুশইন প্রতিরোধে সীমান্তে সতর্ক অবস্থানে

মুগদা থানা মানিকনগর ‘হানি ট্র্যাপ’ ও মাদক চক্রের আতঙ্ক, হিজড়া মৌসুমী ও রুমার বিরুদ্ধে এলাকাবাসী ক্ষোভ

প্রিয়া চৌধুরী রাজধানীর মুগদা থানা এলাকায় হানি ট্র্যাপ, মাদক ব্যবসা, ব্ল্যাকমেইল ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, হিজড়া মৌসুমী রুমা ও তার হাজবেন্ড রিপন এক প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
এলাকাবাসীর ভাষ্যমতে, চক্রটি বিভিন্ন কৌশলে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায় করে। পাশাপাশি মাদক ব্যবসার বিস্তার এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধির কারণে এলাকার সামাজিক পরিবেশ দিন দিন অবনতি ঘটছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি চক্রটির কর্মকাণ্ড নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে বলে দাবি করেন তারা। এ ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা আরও বেড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন, অভিযুক্তদের প্রভাবের কারণে অনেকেই প্রকাশ্যে কথা বলতে ভয় পান। তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।এলাকাবাসী মুগদা থানা পুলিশের কাছে অভিযোগগুলোর সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।তবে উল্লেখ্য, এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মৌসুমী ও রুমার বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া মুগদা থানা পুলিশের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।



ফেসবুকে আমরা
নোটিশ