শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আশরাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন এম আবু ফয়েজ। চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। দুবাই যেতে আর দীর্ঘ অপেক্ষা নয়, ৪৮ ঘণ্টার মধ্যেই মিলবে ৩০ ও ৬০ দিনের ট্যুরিস্ট ভিসা! সাতক্ষীরা পুশইন প্রতিরোধে সীমান্তে সতর্ক অবস্থানে সাতক্ষীরা মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ ! এদেশের গুণি লোক আমরা নই, গুণি হচ্ছে মাঠে রোদ-বৃষ্টিতে ফসল ফলানো কৃষক: মাহবুব সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে জেলা জিয়া পরিষদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা খুলনার বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন সাতক্ষীরা জেলায় আগমন:

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে জেলা জিয়া পরিষদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা

সাতক্ষীরা প্রতিনিধিঃবাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সকলের প্রিয় গণমানুষের নেতা জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদে প্রশাসকের অফিস কক্ষে গিয়ে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, সহ-সভাপতি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ হাফিজুল আল-মাহমুদ রিটু, সাতক্ষীরা সদর উপজেলা জিয়া পরিষদের সভাপতি ও ঝাউডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান, শ্যামনগর উপজেলা জিয়া পরিষদের সভাপতি প্রভাষক শফিউল আলম, কালিগঞ্জ উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ অলিউর রহমান, তালা উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাইফুল্লাহসহ জেলা উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ।



ফেসবুকে আমরা
নোটিশ