সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

হরিপুর সীমান্তে ৪০ ঘণ্টা ধরে আটকে ১১ জন, বাড়ছে মানবিক সংকট

ঠাকুরগাঁও প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মাশানগাঁও সীমান্ত এলাকায় ১১ জন নারী, পুরুষ ও শিশুকে নিয়ে তৈরি হয়েছে এক মানবিক সংকট। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় ৪০ ঘণ্টা ধরে তারা সীমান্তের খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
অপেক্ষার প্রহর যত দীর্ঘ হচ্ছে, ততই বাড়ছে তাদের দুর্ভোগ। দিনের প্রখর রোদে পুড়তে হচ্ছে, আবার মাঝেমধ্যে বৃষ্টিতে ভিজে কাটাতে হচ্ছে সময়। সবচেয়ে বেশি কষ্টে রয়েছে শিশু ও নারীরা। পর্যাপ্ত আশ্রয়, খাবার ও প্রয়োজনীয় সুবিধার অভাবে তাদের দুর্দশা আরও প্রকট হয়ে উঠেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি নিয়ে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ এখনো দেখা যাচ্ছে না। ফলে সীমান্তে আটকে থাকা এসব মানুষের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ও উদ্বেগ বাড়ছে।স্থানীয়দের দাবি, মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত সমস্যার সমাধানে দুই দেশের প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে শিশু ও নারীদের নিরাপত্তা ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে তা জানানো হবে।



ফেসবুকে আমরা
নোটিশ