বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদারীপুরের কালকিনিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৮ হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাব-৮ এর অভিযানে গ্রেফতার। রানীশংকৈলে শহীদ জিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া-মিলাদ ও খাদ্য বিতরণ আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে র‌্যাব-৮ এর আওতাধীন এলাকায় পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হয়। ঈদ-উল-আযহা উপলক্ষে পিরোজপুর পৌর পশুর হাটে কন্ট্রোল রুম ও জাল টাকা সনাক্তকরণের মেশিন স্থাপন,পশুর হাট পরিদর্শন করে র‌্যাব-৮ এর সিপিএসসি ক্যাম্পন ভয়ানক মাদকের কারবার ফেন্সিডিলসহ ৪ জন মাদক ব্যবসায়ী র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলা এবং খুন, ডাকাতি, দস্যুতা, অস্ত্র সহ সর্বমোট ১৮ টি মামলার দুর্ধর্ষ অভিযুক্ত লিটন র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার র‍্যাব-৮ এর অভিযানে মরণঘাতী আগ্নেয়াস্ত্র বিদেশি পেন গান উদ্ধার র‌্যাব-৮ কর্তৃক কাউখালি থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক একজন ডাকাত সদস্য গ্রেফতার বরগুনা পাথরঘাটায় হত্যা মামলার পলাতক অভিযুক্ত বেলায়েত’কে র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার।

ঈদ-উল-আযহা উপলক্ষে পিরোজপুর পৌর পশুর হাটে কন্ট্রোল রুম ও জাল টাকা সনাক্তকরণের মেশিন স্থাপন,পশুর হাট পরিদর্শন করে র‌্যাব-৮ এর সিপিএসসি ক্যাম্পন

প্রেস বিজ্ঞপ্তি : পবত্রি ঈদ-উল-আযহা উপলক্ষে র‌্যাব-৮ এর আওতাধীন ৮টি জেলায় সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে। অদ্য ২৫ মে ২০২৬ বিকাল ১৫.০০ ঘটিকায় পিরোজপুর জেলার বলেশ্বর পশুর হাট পরিদর্শনে এসে র‌্যাব-৮, সিপিএসসি এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, পিপিএম-সেবা বলেন, গতানুগতিক চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি নিরাপদে গবাদি পশু হাটসমূহে নিয়ে যাওয়া নিশ্চিত করতে দায়িত্বপূর্ণ এলাকায় রোবাষ্ট পেট্রোলিং পরিচালনা করছে। কোরবানীর পশুর হাটে ক্রেতাদের ভোগান্তি রোধে কন্ট্রোলরুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। ড্রোনের মাধ্যমে হাট এলাকা মনিটরিং করা হচ্ছে। জাল টাকা সনাক্তকরন টীম সার্বক্ষণিক কাজ করছে। একই সাথে, মাঠ পর্যায়ে গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ গোয়েন্দা টিম, আভিযানিক টিম এবং টহল টিম তিনটি একই সাথে কাজ করছে এবং স্থানীয় পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের সাথে সার্বক্ষণিক সমন্বয় সাধন করছে।
র‌্যাব-৮, সিপিএসসি এর আওতাধীন এলাকার গুরুত্বপূর্ণ পশুর হাট সমূহে বাড়তি নিরাপত্তা জোরদার ও হাট পরিচালনা কমিটির সাথে সার্বক্ষনিক সমন্বয় করা হচ্ছে। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কোরবানির পশু কেনা-বেচা করতে পারে সেজন্য র‌্যাব-৮ এর সর্বাত্মক তৎপরতা জারী থাকবে।
জাল টাকা সম্পর্কে সবাইকে সতর্ক থেকে এ সংক্রান্তে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। কোন নোট জাল সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে হাটে স্থাপিত র‌্যাব কন্ট্রোল রুমকে জানাতে অনুরোধ করা হলো। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানসমূহে বিশেষ নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ঈদের দিন প্রধান প্রধান ঈদ জামাতগুলোতে গোয়েন্দা নজরদারীর পাশাপাশি আমাদের সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে। যেকোনো ধরনের নাশকতা, অপরাধ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে র‌্যাব-৮ এর সদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। যে কোন জরুরী প্রয়োজনে পিরোজপুরের জনগণকে র‌্যাবের কন্ট্রোল রুমের মাধ্যমে সহযোগিতার জন্য যোগাযোগ করার পরামর্শ প্রদান করা হলো।



ফেসবুকে আমরা
নোটিশ