বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদারীপুরের কালকিনিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৮ হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাব-৮ এর অভিযানে গ্রেফতার। রানীশংকৈলে শহীদ জিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া-মিলাদ ও খাদ্য বিতরণ আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে র‌্যাব-৮ এর আওতাধীন এলাকায় পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হয়। ঈদ-উল-আযহা উপলক্ষে পিরোজপুর পৌর পশুর হাটে কন্ট্রোল রুম ও জাল টাকা সনাক্তকরণের মেশিন স্থাপন,পশুর হাট পরিদর্শন করে র‌্যাব-৮ এর সিপিএসসি ক্যাম্পন ভয়ানক মাদকের কারবার ফেন্সিডিলসহ ৪ জন মাদক ব্যবসায়ী র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলা এবং খুন, ডাকাতি, দস্যুতা, অস্ত্র সহ সর্বমোট ১৮ টি মামলার দুর্ধর্ষ অভিযুক্ত লিটন র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার র‍্যাব-৮ এর অভিযানে মরণঘাতী আগ্নেয়াস্ত্র বিদেশি পেন গান উদ্ধার র‌্যাব-৮ কর্তৃক কাউখালি থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক একজন ডাকাত সদস্য গ্রেফতার বরগুনা পাথরঘাটায় হত্যা মামলার পলাতক অভিযুক্ত বেলায়েত’কে র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার।

র‌্যাব-৮ কর্তৃক কাউখালি থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক একজন ডাকাত সদস্য গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি : র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে। র‌্যাব-৮, বরিশাল এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ মে ২০২৬ ইং তারিখ বিকালে পিরোজপুর জেলার কাউখালী থানাধীন শিয়ালকাঠী এলাকায় অভিযান পরিচালনা করে পিরোজপুর জেলার কাউখালি থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক একজন ডাকাত সদস্য মোঃ আলামিন আকন (৩৮), পিতা-জাকির আকন, সাং-জোলাগাতি, থানা- কাউখালী, জেলা-পিরোজপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।এজাহারের বিবরণে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখে রাত ০২৪৫ ঘটিকার সময় পিরোজপুর জেলার কাউখালী থানাধীন ০৫ নং শিয়ালকাঠি ইউনিয়নের শিয়ালকাঠি গ্রামে ভিকটিম মোঃ গোলাম মোস্তফা (৬৩) এর বসত বিল্ডিং বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির সময় ডাকাতেরা বেলকুনির রেলিং বেয়ে কৌশলে দোতলায় উঠে খোলা বারান্দার দরজা ভেঙে ঘরে প্রবেশ করে পিস্তল, লোহার বগি, ধারালো দা, শাবল ও লোহার রড নিয়ে পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে কাপড় দিয়ে হাত-পা বেধেঁ অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির ভিতরে থাকা দুটি ফ্ল্যাটের পরিবারের সদস্যদের সাথে থাকা ও আসবাবপত্রের ড্রয়ার ভেঙ্গে সর্বমোট নগদ ১,৮৮,৬০০/- টাকা, ২২ ভরি ১০ আনা স্বর্ণালংকার এবং ৬০০ মার্কিন ডলারসহ সর্বমোট ৬০,৯৫,৮৫০/- টাকার মালামাল লুণ্ঠন করে নিয়ে যায়। উল্লেখিত ঘটনায় ভিকটিম গোলাম মোস্তফা বাদী হয়ে পিরোজপুর জেলার কাউখালী থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ আলামিন আকন (৩৮), পিতা-জাকির আকন, সাং-জোলাগাতি, থানা-কাউখালী, জেলা-পিরোজপুর’কে গ্রেফতারের জন্য অধিনায়ক, র‌্যাব-৮, বরিশাল এর নিকট একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। সেপ্রেক্ষিতে, র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল এর একটি আভিযানিক দল আধুনিক তথ্য প্রযু্ক্তি ব্যবহারের মাধ্যমে অভিযুক্তের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পিরোজপুর জেলার কাউখালী থানায় হস্তান্তর করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ