প্রেস বিজ্ঞপ্তি : র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষণ, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় র্যাব-৮, সিপিএসসি, ভোলা ক্যাম্প ও র্যাব-৭, সিপিএসসি, চট্টগ্রাম এর একটি যৌথ আভিযানিক দল চট্টগ্রাম মহানগরের চাঁন্দগাও থানা এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১) মোঃ ইকবাল হোসেন (২৮), পিতা-মোঃ সালাউদ্দিন ওরফে সালামত ক্বারি, সাং-খাইগোবাড়ি বেড়ীবাধ এলাকা, দেবিরচর, থানা-লালমোহন, জেলা-ভোলা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেপ্তারকৃত আসামি দায়রা মামলা নং-৮৭৬১/১৭, জিআর নং-১৫৯/১৭, বায়েজিদ থানা, সিএমপি’র মামলা নং-৫৭(৩)১৭, ধারা-৩০২/৩৪ পেনাল কোড মামলায় বিজ্ঞ মহানগর অতিরিক্ত দায়রা জজ, ১ম আদালত, চট্টগ্রাম কর্তৃক যাবজ্জীবন কারাদণ্ড ও ১০,০০০/- টাকা জরিমানা অনাদায়ে এক মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত হয়। এ সংক্রান্তে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয় যা লালমোহন থানা, ভোলায় মুলতবি আছে।গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরের চাঁন্দগাও থানায় হস্তান্তর করা হয়।